আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক

আজ মহাশিবরাত্রি : শিব মন্দিরে মঞ্চস্থ হবে নাটক ওঁম নম: শিবায়

  • আপলোড সময় : ২৭-০২-২০২৩ ০৩:৩২:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৩ ০৩:৩২:৪৮ পূর্বাহ্ন
আজ মহাশিবরাত্রি : শিব মন্দিরে মঞ্চস্থ হবে নাটক ওঁম নম: শিবায়

ওয়ারেন, ১৮ ফেব্রুয়ারি : আজ শনিবার মহাশিবরাত্রি। শিব আরাধনার মহোৎসব। সকাল থেকেই শিবের উপবাস করে শিবের পুজো করে থাকেন ভক্তরা।পুরোহিত -পণ্ডিত ও শাস্ত্রবিশেষজ্ঞরা বলছেন, শিবমন্ত্র পাঠ ও শিববন্দনা করলে মহাদেবের আশির্বাদ নেমে আসবে পুণ্যার্থীদের ওপর ৷ শিব বন্দনার মন্ত্র হল- “ওম নমঃ শম্ভবায়চ ময়োভবায়চ নমঃ শঙ্করায়চ ময়স্করায়চ নমঃ শিবায়চ শিবতরায়চ ” ৷


শিব মহাপুরাণ তথা শিব মহাপুরাণ অনুসারে সৃষ্টি-প্রলয় মহা তান্ডব মৃত্যু এই রাত্রে করেছিলেন। আবার এই রাতেই শিব এবং পার্বতীর বিয়ে হয়েছিল। আজকের দিনে এই শিবরাত্রি পালনের জন্য সারাবছর ধরে সকলে মুখিয়ে থাকে। অগণিত ভক্ত এইদিন শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পূজা করে থাকেন। সনাতন ধর্মের মানুষের এক মহাব্রতানুষ্ঠান “শিব চর্তুদশী”। শিবভক্তদের কাছে মহা শিবরাত্রির গুরুত্ব অপরিসীম। 


শিব পুরান অনুসারে ভক্তিভরে সব আচার-অনুষ্ঠান মেনে শিবরাত্রির ব্রত পালন করলে দেবের দেব মহাদেব সবচেয়ে বেশি সন্তুষ্ট হন। তাই প্রতি বছর পূণ্যার্থীরা ভক্তি ও নিষ্ঠার সঙ্গে শিবরাত্রি ব্রত পালন করে থাকেন। আবার অনেকের বিশ্বাস, এদিন মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করলে শক্তি বাড়ে।  অবিবাহিত নারী-পুরুষরা মনোবাসনা পুরণের জন্য উপবাসের মাধ্যমে শিব চর্তুদশীর ব্রত পালন করেন। অনেকে সারাদিন ফল ও দুধ খেয়ে থাকেন, অনেকে আবার পুরো ২৪ ঘণ্টা খাবার তো দূরের কথা, এক ফোঁটা জলও মুখে দেন না। হিন্দু পুরাণ অনুসারে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে শিবরাত্রি পালন করলে রজোঃগুণ ও তমঃগুণ নিয়ন্ত্রণে থাকে। 


যারা শিবরাত্রি ব্রত করেন পরদিন তাদের অবশ্যই পারণ করতে হবে। এইদিন মহাদেবকে অন্ন নিবেদন করে পারণ মন্ত্র উচ্চারণ করে উপোস ভঙ্গ করতে হয়। শিবরাত্রির পারণ মন্ত্র 'সংসার ক্লেশদগ্ধস্য ব্রতেনানেন শঙ্কর। প্রসীদ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদোভব।
এদিকে রাজ্যের ওয়ারেন সিটির শিব মন্দির-টেম্পল অব জয়ে আজ তিথি অনুযায়ীপালিত হচ্ছে মহা শিবরাত্রি। দুপুর ১টায় পুজো শুরু হবে।  ১টা ৩০ মিনিটে পুষ্পাঞ্জলি, প্রসাদম দুপুর ২টায়। দ্বিতীয় দফায় পুজো হবে সন্ধ্যা ৬টায় শুরু হবে। ৬টা ৩০ মিনিটে অভিষেক ও পুষ্পাঞ্জলি রাত ৭টায় প্রসাদম। রাত ৭টায় মহাশিবরাত্রি উপলক্ষে মঞ্চস্থ হবে বিশেষ নাটক ওঁম নম: শিবায়।


ডেট্রয়েট দুর্গা টেম্পলে তিথি অনুযায়ী সন্ধ্যা ৭ টায় শুরু হবে পূজা। অঞ্জলি রাত ৭টা ৪৫ মিনিটে,  শিবের স্নান রাত ৮টায়  প্রসাদ বিতরণ রাত সাড়ে ৮টায়। মিশিগান কালিবাড়িতে দুপুর ১২ টায় পুজো, অভিষেক ও পুষ্পাঞ্জলি দুপুর ১টায়, প্রসাদম ১টা ৩০ মিনিটে। বিকেলের পুজো শুরু হবে সন্ধ্যা ৫টায়, ধর্মীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ৫টা ৪০ মিনিটে, অভিষেক ও পুষ্পাঞ্জলি রাত ৬টা ৩০ মিনিটে এবং রাত ৭টায় প্রসাদম।



নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

নিউইয়র্কে হুইপ জি কে গউছকে গণসংবর্ধনা ১১ অক্টোবর

নিউইয়র্কে হুইপ জি কে গউছকে গণসংবর্ধনা ১১ অক্টোবর