আমেরিকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

৮ বছর আগে মারা যাওয়া চিকিৎসক দিচ্ছেন রিপোর্ট!

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৩ ০৯:৩৫:৪০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৩ ০৯:৩৫:৪০ পূর্বাহ্ন
৮ বছর আগে মারা যাওয়া চিকিৎসক দিচ্ছেন রিপোর্ট!
চট্টগ্রাম, ০৬ সেপ্টেম্বর (ঢাকা পোস্ট) : চট্টগ্রামের হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মো. রেজাউল করিম মারা গেছেন ৮ বছর আগেই। অথচ তার নামে রিপোর্ট দিচ্ছে নগরের শেভরন ক্লিনিক্যাল ল্যাব নামে একটি প্রতিষ্ঠান। সবশেষ গত ২৬ আগস্ট রোকেয়া বেগম নামে এক রোগীকে ইকোকার্ডিওগ্রাফির রিপোর্ট দেওয়া হয় যেখানে ডা. রেজাউলের নাম উল্লেখ  ছিল।
এক ভুক্তভোগীর কাছ থেকে অভিযোগটি পেয়ে বেসরকারি ওই ল্যাবের ব্যাপারে নড়েচড়ে বসেছে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়। এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত রোববার (৩ সেপ্টেম্বর) ওই প্রতিষ্ঠানের মালিক সিভিল সার্জনের কার্যালয়ে হাজির হয়ে ব্যাখ্যা প্রদান করতে বলা হয়।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সই করার ওই চিঠিতে বলা হয়, ডা. রেজাউল করিমের নাম ব্যবহার করে সই ছাড়া রিপোর্ট প্রদান করে অভিযুক্ত প্রতিষ্ঠান ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৫, ৫২ ও ৫৩ ধারা এবং বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ ভঙ্গ করেছে। এর আগে একই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ডেঙ্গু পরীক্ষার অতিরিক্ত ফি গ্রহণের অভিযোগে ল্যাব সাময়িক বন্ধসহ কঠোর সতর্ক করা হয়।
অভিযোগের বিষয়ে শেভরন ক্লিনিক্যাল ল্যাবের জেনারেল ম্যানেজার পুলক পারিয়াল বলেন, ভুলবশত ওই চিকিৎসকের নামটা সরানো হয়নি। তবে রিপোর্ট তিনি দেননি, অন্য চিকিৎসক দিয়েছিলেন। জানতে চাইলে সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী বলেন, চিঠি দেওয়া হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।
এর আগে গত ১৭ জুলাই ডেঙ্গু পরীক্ষায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত ফি আদায় করায় অভিযোগে শেভরন ক্লিনিক্যাল ল্যাবের কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয় জেলা সিভিল সার্জন কার্যালয়। একদিন পর আবার ল্যাবটি খোলা দেওয়া হয়। ওই সময় ল্যাবটির বিরুদ্ধে ডেঙ্গু পরীক্ষার ফি ৩০০ টাকার পরিবর্তে ডেঙ্গু এনএস ওয়ান পরীক্ষার ফি ১ হাজার ৬০০ টাকা ও আইজিজি বা আইজিএম পরীক্ষার ফি ১ হাজার ২০০ টাকা আদায় করার অভিযোগ উঠেছিল।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন