আমেরিকা , রবিবার, ১৬ অগাস্ট ২০২৬ , ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫
সুপ্রভাত মিশিগান সম্পাদকের শোক

সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী আর নেই

  • আপলোড সময় : ০৬-০৯-২০২৩ ১১:১৩:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৯-২০২৩ ১১:২৪:৪৪ পূর্বাহ্ন
সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী আর নেই
ঢাকা, ০৬ সেপ্টেম্বর : বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী আর নেই। আজ বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহী রাজিউন।। মৃত্যুকালে তাঁর বয়স ছিলো ৮৫ বছর। এ সময় তিনি ৪ মেয়ে, নাতি নাতনী, আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 
মরহুমের ১ম জানাজা আজ বাদ মাগরিব ঢাকার লালমাটিয়াস্থ মরহুমের নিজ বাসা এলাকায় অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ তাঁর গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখায় নিয়ে যাওয়া হবে। মৌলভীবাজার জেলা শহর ও বড়লেখায় তাঁর দ্বিতীয় ও তৃতীয় জানাজা শেষে তাঁকে গাংকুল গ্রামে দাফন করা হবে। ।

বর্ণাঢ্য রাজনৈতিক জীবন
এডভোকেট এবাদুর রহমান চৌধুরীর জন্ম মৌলভীবাজারের বড়লেখা উপজেলায়। তিনি ঊনসত্তরের গণঅভ্যুত্থান থে‌কে স‌ক্রিয় রাজনী‌তির শুরু করেন। পেশায় সু‌প্রিম কো‌র্টের আইনজী‌বি। এবাদুর রহমান চৌধুরী ইউনাইটেড পিপলস পার্টির রাজনীতির সাথে জড়িত ছিলেন। সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ জাতীয় পার্টি গঠন করলে এডভোকেট এবাদুর রহমান চৌধুরীসহ ইউপিপির  সিলেট অঞ্চলের বিপুল সংখ্যক নেতাকর্মী জাতীয় পার্টিতে যোগদান করেন। ১৯৮৮ ও ৯১ সালে মৌলভীবাজার-১ ( বড়লেখা) আসন থেকে তিনি জাতীয় পার্টির প্রার্থী হিসেবে  জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন। পাশাপাশি হুসেইন মুহম্মদ এরশাদ জেলা পরিষদ গঠন করলে এডভোকেট এবাদুর রহমান চৌধুরী মৌলভীবাজার জেলা পরিষদের প্রথম চেয়ারম্যান মনোনীত হন।
১৯৯১ সালে বিএনপি সরকার গঠন করলে জেলা বারের বিজ্ঞ আইনজীবী এডভোকেট এবাদুর রহমান চৌধুরী জাতীয় পার্টি ত্যাগ করে প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের হাত ধরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিতে যোগ দেন। বিএনপির প্রার্থী হিসেবে ১৯৯৬ সালের নির্বাচনে পরাজিত হলেও  ২০০১ সালে তিনি ৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে আবারও সংসদ সদস্য নির্বাচিত হন। পাশাপাশি জোটের মন্ত্রিসভায় রদবদল করা হলে তিনি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মনোনীত হন। এসময় তিনি এলাকায় ব্যাপক উন্নয়ন করেন। তিনি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য। তবে ওয়ান ইলেভেনের পর বিএনপিতে তার অবস্থান ও প্রভাবে ভাটা পড়তে থাকে। এরপর বার্ধক্যজনিত কারণে তিনি রাজনীতির মাঠ থেকে ধীরে ধীরে সরে যান।

সুপ্রভাত মিশিগান সম্পাদকের শোক
সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন হবিগঞ্জের অধুনালুপ্ত দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার প্রকাশক ও সম্পাদক এবং সুপ্রভাত মিশিগানের সম্পাদক চিন্ময় আচার্য্য। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শোক বার্তায় তিনি স্মৃতিচারণ করে বলেন, ২০০২ সালে অধুনালুপ্ত দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার প্রকাশনার শুভ উদ্বোধন করেছিলেন তৎকালীন প্রতিমন্ত্রী এবাদুর রহমান চৌধুরী। তিনি বিভিন্ন পর্যায়ে বিভিন্নভাবে দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেসকে সহযোগিতা করেছেন, পাশে থেকেছেন। এজন্য আমি মরহুম এবাদুর রহমান চৌধুরীর কাছে চিরকৃতজ্ঞ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সিলেটে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন

সিলেটে ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উদযাপন