আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

নির্বাচনের আগেই মাস্টারস্ট্রোক! জি-টোয়েন্টিতে বাংলাদেশকে আমন্ত্রণ কেন?

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৩ ০১:৩০:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৩ ০১:৩০:৩৫ অপরাহ্ন
নির্বাচনের আগেই মাস্টারস্ট্রোক! জি-টোয়েন্টিতে বাংলাদেশকে আমন্ত্রণ কেন?
কলকাতা, ০৮ সেপ্টেম্বর : নির্বাচনের আগেই মাস্টারস্ট্রোক! জি-টোয়েন্টিতে বাংলাদেশকে আমন্ত্রণ কেন? ভারতের বিশেষ অতিথি কেন হলেন শেখ হাসিনা? শুধুই কি দ্বিপাক্ষিক সম্পর্ক? ভেবে দেখেছেন? নরেন্দ্র মোদীর বাসভবনে বিশেষ বৈঠকে কি কথা হল শেখ হাসিনার সঙ্গে? জি20 তে বাংলাদেশের এত গুরুত্ব পাবার কারণটা কি? ভারতের উদ্দেশ্যে অন্য, নিজের স্ট্র্যাটেজি প্রমাণ করতে চাইছে পশ্চিমাদের কাছে!
ইন্দো প্যাসিফিক পলিসি ফ্রেমের পয়েন্ট হিসেবে ঢাকাকে তুলে ধরার জন্য গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম দিয়েছে জি-টোয়েন্টি। সম্মেলনের পরপরই ঢাকা যাবেন ফ্রান্সের প্রেসিডেন্ট। সম্মেলনের আগেই ঢাকা ঘুরে এসেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। এই প্রথম বাংলাদেশ জি-টোয়েন্টি ফোরামের অংশ হল। এটিই একমাত্র দক্ষিণ এশিয়ার দেশ যাকে আমন্ত্রণ জানানো হয়েছে। জি-টোয়েন্টির সদস্য না হয়েও বাংলাদেশ পাচ্ছে বিশেষ সম্মান। শীর্ষ সম্মেলনে দেশটার গৃহীত সিদ্ধান্তগুলো প্রভাব ফেলবে গোটা বিশ্বে।
কিন্তু হঠাৎ এই সম্মেলনে বাংলাদেশকে ডাকা হল কেন? কারণটা কি? তাহলে কি এটা ভারতের কৌশলের একটা অংশ? নির্বাচনের আগে একে অপরের পাশে থাকার আশ্বাস দিচ্ছে কি? কারনটা কিছুটা ভূরাজনৈতিক। বাংলাদেশের ক্রমবর্ধমান অর্থনৈতিক শক্তি এবং দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার সংযোগস্থলে কৌশলগত অবস্থান দৃষ্টি আকর্ষণ করেছে ভারত চীন যুক্তরাষ্ট্র রাশিয়া সহ বহু দেশের। ২০২২ সালে বাংলাদেশ ছিল ৩৫তম বৃহত্তম অর্থনীতি। কিন্তু গত এক দশকে দেশটার প্রবৃদ্ধি পেয়েছে প্রায় ৫ থেকে ৭ শতাংশ। ২০৫০ সালের মধ্যে দেশটা পরিণত হবে ২৩তম বৃহত্তম অর্থনীতিতে। বাংলাদেশ সামাজিক এবং অর্থনৈতিক সূচকে ছাপিয়ে গিয়েছে বহু প্রতিবেশী দেশকে। বাংলাদেশ এখন সম্ভাবনামায় সোনার হাঁসের মতো। এমনটাই বলছে ফেয়ার অবজারভারের প্রতিবেদন। বাংলাদেশ এখন বিশ্ব বাণিজ্যের আঞ্চলিক কেন্দ্র। হয়ে উঠছে অর্থনৈতিক এবং কৌশলগত বিনিয়োগের আকর্ষণীয় জায়গা। ঢাকার উপর লক্ষ্য রয়েছে শক্তিধর বহু রাষ্ট্রের। চীন ইতিমধ্যেই সফলভাবে বাংলাদেশকে যুক্ত করেছে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভে। বাংলাদেশ কিন্তু চীনকে দক্ষিণ এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রভাব বিস্তার করতে আর মালাক্কা প্রণালীতে বিকল্পের রুট তৈরি করতে সাহায্য করতে পারে। তাই দেশটাকে চীনের প্রভাব মুক্ত রাখতে উঠে পড়ে লেগেছে বহু রাষ্ট্র।
চলতি বছরের শুরুতেই ওয়াশিংটন বাংলাদেশিদের বিরুদ্ধে ভিষা নিষেধাজ্ঞার হুমকি দিয়েছিল। যার কারণে যথেষ্ট চাপে রয়েছে দেশটা। এত সমস্যা থাকা সত্ত্বেও কোন প্রভাব পড়েনি দিল্লি ঢাকার দ্বিপাক্ষিক সম্পর্কে। দিল্লিতে নরেন্দ্র মোদীর বাসভবনের শেখ হাসিনার সঙ্গে বৈঠকে ত্রিপুরার সাথে রেল সংযোগ এবং রামপাল পাওয়ার প্ল্যান্টের দ্বিতীয় ইউনিটের উদ্বোধন হয়েছে। এছাড়াও কথা হয়েছে টাকা ও রুপিকার্ডের সুবিধা নিয়ে। বৈঠকে জি-টোয়েন্টিতে বাংলাদেশের অবস্থান এটাই প্রমাণ করে যে, ভারত চলে তার নিজস্ব মূল্যায়নের ভিত্তিতে। তার নিজস্ব বৈদেশিক নীতির গতিপথ অনুযায়ী। ভারত এটা খুব সুন্দর করে বুঝিয়ে দিল পশ্চিমাদের । খুব ব্যালেন্স করে চলছে বাংলাদেশ আর যুক্তরাষ্ট্রের দ্বন্দ্বের মাঝে। নিরপেক্ষ ভাবে বন্ধুত্ব বজায় রেখেছে রাশিয়ার সঙ্গেও।
সূত্র : প্রথম কলকাতা

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ