আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত

সিলেটে প্রধানমন্ত্রীর জনসভায় হবিগঞ্জ থেকে সর্বোচ্চ উপস্থিতির টার্গেট

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৩ ০১:২৪:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৩ ০১:২৪:২৭ অপরাহ্ন
সিলেটে প্রধানমন্ত্রীর জনসভায় হবিগঞ্জ থেকে সর্বোচ্চ উপস্থিতির টার্গেট
হবিগঞ্জ, ০৯ সেপ্টেম্বর : দ্বাদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে অক্টোবরের প্রথম সপ্তাহে পূন্যভূমি সিলেটে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি শাহজালাল (র.) ও শাহপরান (র.) এর মাজার জিয়ারতের মাধ্যমে শুরু করবেন নির্বাচনী কার্যক্রম। পরে তিনি বিশাল জনসভায় বক্তৃতা করবেন। সিলেটে প্রধানমন্ত্রীর এই জনসভায় হবিগঞ্জ জেলা থেকে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করার আহবান জানিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপি। শনিবার দুপুরে টাউন হলে জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় সভাপতির বক্তৃতায় তিনি এ কথা বলেন। পরে তিনি সভায় উপস্থিত নেতৃবৃন্দের পরামর্শ শুনে সিদ্ধান্ত দেন প্রধানমন্ত্রীর জনসভায় অংশগ্রহণকে সামনে রেখে জেলার ৯টি উপজেলা ও হবিগঞ্জ পৌর আওয়ামী লীগকে বর্ধিত সভা আয়োজন করার জন্য। নেতৃবৃন্দ এ সকল বর্ধিত সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদকের উপস্থিতির দাবী জানালে সিদ্ধান্ত হয় ৪টি ইউনিটের বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগসভাপতি এডভোকেট মো. আবু জাহির এমপি ও ৬টি ইউনিটে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী।
জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরীর সঞ্চালনায় সভার শুরুতেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ৭১ সালের শহীদসহ আওয়ামী লীগের নিহত সকল নেতৃবৃন্দের আত্মার শান্তি কামনায় ১মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। সভায় আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় আরও উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের এমপি শাহনেওয়াজ মিলাদ গাজী, জেলা আওয়ামী লীগের সিনিয়র সদস্য শহীদ উদ্দিন চৌধুরী, সহ- সভাপতি এডভোকেট আবুল ফজল, এডভোকেট আফিল উদ্দিন, এডভোকেট কুতুব উদ্দিন শাহ, ডা. অসিত রঞ্জন দাস,এডভোকেট প্রবাল কুমার মোদক, যুগ্মসাধারন সম্পাদক আতাউর রহমান সেলিম, এডভোকেট লুৎফুর রহমার তালুকদার, সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান শামীম ও এডভোকেট সুলতান মাহমুদসহ সম্পাদক মন্ডলীর সদস্য, সদস্য ও বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারন সম্পাদক।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা

সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা