আমেরিকা , শুক্রবার, ১৯ জুন ২০২৬ , ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত

আটলান্টিক সিটিতে বিনামূল্যে স্কুল ব্যাগ ও  শিক্ষা সামগ্রী বিতরণ

  • আপলোড সময় : ১০-০৯-২০২৩ ০২:০১:৩৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৩ ০২:০১:৩৯ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে বিনামূল্যে স্কুল ব্যাগ ও  শিক্ষা সামগ্রী বিতরণ
আটলান্টিক সিটি, ১০ সেপ্টেম্বর : আটলান্টিক সিটির বিভিন্ন স্কুলে অধ্যয়নরত বাংলাদেশিসহ বিভিন্ন কমিউনিটির ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার সকালে আটলান্টিক সিটির ও’ডোনেল পার্কে  নতুন শিক্ষাবর্ষের  ছাত্রছাত্রীরা এসব স্কুল সামগ্রী পেয়ে  উচ্ছ্বাস  প্রকাশ করেছে।

ফ্রেন্ডস ইন এ্যাকশন এর উদ্যোগে আয়োজিত “ব্যাক টু স্কুল”কার্যক্রমে  হিসপানিক এসোসিয়েশন অব আটলান্টিক কাউন্টি, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সি, এসি ডেভকো, আটলান্টিক সিটি পুলিশ ও অগ্নি নির্বাপন বিভাগ, ভ্যাগাবন্ড, স্টিল পিয়ার  সহ আরো কয়েকটি সংগঠন অংশগ্রহন করে।

এই অনুষ্ঠানে আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ড এর কাউন্সিলম্যান আনজুম জিয়া, আটলান্টিক সিটির স্কুল বোর্ড এর সদস্য সুব্রত চৌধুরী ও ওয়ালটার  জনসন, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, এন্থনী  কারসন ব্রাউয়ার  প্রমুখ উপস্থিত ছিলেন। আজকের আয়োজন প্রসঙ্গে হিসপানিক এসোসিয়েশন অব আটলান্টিক কাউনটি (হ্যাক) এর সভাপতি বার্ট লোপেজ বলেন, দ্রব্যমূল্যের উর্ধ্বগতির সময়কালে  এই  প্রয়াস কমিউনিটির লোকজনের কষ্ট  কিছুটা হলেও লাঘব করবে।

আটলান্টিক সিটির পঞ্চম ওয়ার্ড এর কাউন্সিলম্যান আনজুম জিয়া “ব্যাক টু স্কুল” কার্যক্রমের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। আটলান্টিক সিটির স্কুল বোর্ড এর সদস্য সুব্রত চৌধুরী বলেন, ফ্রেন্ডস ইন এ্যাকশন এর এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবী রাখে।

বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জারসির সভাপতি জহিরুল ইসলাম বাবুল বলেন, ফ্রেন্ডস ইন এ্যাকশন এর উদ্যোগে আয়োজিত এই কার্যক্রমে অংশগ্রহন করতে পেরে আমরা আনন্দিত। ফ্রেন্ডস ইন এ্যাকশন এর অধিকর্তা এন্থনী  কারসন ব্রাউয়ার সবার সম্মিলিত প্রয়াসে তাদের “ব্যাক টু স্কুল” কার্যক্রম সফল হওয়ায়  সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটিতে জুনটিন্থ পালিত 

আটলান্টিক সিটিতে জুনটিন্থ পালিত