আমেরিকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক

মিশিগানে ৩ দিনব্যাপি বাংলাটাউন মেলা শুক্রবার শুরু 

  • আপলোড সময় : ১০-০৯-২০২৩ ০১:৫৪:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৩ ০১:৫৪:২৫ অপরাহ্ন
মিশিগানে ৩ দিনব্যাপি বাংলাটাউন মেলা শুক্রবার শুরু 
হ্যামট্রাম্যাক, ১০ সেপ্টেম্বর : মিশিগানে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় নিয়ে আগামী শুক্রবার,শনিবার ও রোববার (১৫-১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাটাউন মেলা।  এবারের সামারের সর্বশেষ তিন দিনব্যাপি এ মেলা অনুষ্ঠিত হবে ডেটয়েট সিটির জেইন ফিল্ডের বাংলাটাউনে।       
 প্রতিদিন বিকেল ৩ থেকে রাত ১১ টা পর্যন্ত চলবে এ মেলা। মেলায় বাংলাদেশি পোশাক, গহনা ও খাবারের ৫০টি স্টলের পাশাপাশি থাকছে ডেট্রয়েট সিটি পুলিশ ও আর্মির জব স্টল। 
এছাড়া ৫শ স্কুল শিক্ষার্থীকে শিক্ষা উপকরণ বিতরণ এবং ৫ জন গুণীজনকে দেবে সম্মাননা অ্যাওয়ার্ড। মেলায় থাকছে ভোট রেজিস্টেশনের স্টলও।       
শনিবার রাতে হ্যামট্রাম্যাক সিটির একটি অফিসে সংবাদ সম্মেলনে মেলার সব প্রস্তুতির কথা জানিয়েছেন আয়োজকরা। বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে বিদেশিদের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। এটি তাদের আয়োজিত ২২ তম মেলা। বিগত বছরে পথ মেলা নামে হ্যামট্রাম্যাক সিটির কর্ণান্টে অনুষ্ঠিত হতো। কিন্তু মেলা চলাকালে কনান্টের ওপরে থাকা দুটি মসজিদের মুসল্লিদের নামাজে ব্যাঘাত সৃষ্টি হয়। এই কারণে এবার ডেট্রয়েট জেইন ফিল্ডের বাংলাটাউনে এই মেলাকে স্থানান্তর করা হয় বলে আয়োজকরা জানিয়েছেন।         
মেলায় জনপ্রিয় সংগীত শিল্পী ইমরান, কনা ও তার দল, শাহানাজ বেলীসহ উত্তর অ্যামিরিকার বেশ কয়েকজন শিল্পী গান গাইবেন। পাশাপাশি নাচ ও সংগীত পরিবেশন করবেন স্থানীয় জনপ্রিয় শিল্পীরা। র‌্যাফেল ড্রতে গাড়িসহ থাকছে আকর্ষণীয় নানা পুরস্কার। এছাড়াও থাকছে শিশু-কিশোর এবং নারীদের নানা ধরনের খেলাধুলার ব্যবস্থা। মেলার বিভিন্ন অনুষ্ঠানে সিনেটর, কংগ্রেসম্যান, স্টেট রিপ্রেজেনটেটিভ, ডেট্রয়েট সিটির মেয়র ও কাউন্সিল মেম্বাররা অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।      
সংবাদ সম্মেলনে আয়োজক কমিটির অন্যতম কামাল রহমান, সেলিম আহমেদ, নাজেল হুদা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। এছাড়া শোভন, সাইফুল আলম হারুন, ফিরোজ আলী, কামাল হুসাইন লিলু, জিয়াউদ্দিন জুয়েল, রিপন লস্কর উপস্থিত ছিলেন। আরও ছিলেন মোশারফ আহমেদ, তাহমিদ চৌধুরী, খাজা আফজল,মওদুদ চৌধুরী, মো. রাজা, মোস্তাক রহমান, দিপু চৌধুরী, তাসমিন খান, রাসেল মোহাম্মদ, কাওসার দেওয়ান, কিবরিয়া লস্কর, হারুন মিয়া, পারভেজ, তারেক মিয়া, ইকবাল মিয়া।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চা শিল্পকে কৃষি শিল্পের মর্যাদায় নিতে কাজ চলছে : সালেহ উদ্দিন

চা শিল্পকে কৃষি শিল্পের মর্যাদায় নিতে কাজ চলছে : সালেহ উদ্দিন