আমেরিকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

দুর্গাপূজায় বাংলাদেশের কাছে ৫ হাজার টন ইলিশ চায় ভারত

  • আপলোড সময় : ১১-০৯-২০২৩ ০১:০০:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৩ ০১:০০:০৩ অপরাহ্ন
দুর্গাপূজায় বাংলাদেশের কাছে ৫ হাজার টন ইলিশ চায় ভারত
ঢাকা ১১ সেপ্টেম্বর : আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে এবারও ৫ হাজার টন ইলিশ আমদানি করতে চায় ভারত। আর এই ইলিশ আমদানির বিষয়ে ইতিমধ্যে পশ্চিমবঙ্গের কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনে চিঠি দিয়েছে সেখানকার ব্যবসায়ীরা। পশ্চিমবঙ্গের একটি দৈনিকের প্রতিবেদনের বরাতে  ঢাকা পোস্ট এ খবর দিয়েছে। খবরে বলা হয়েছে, গত বছরের মতো এবারও কলকাতার ব্যবসায়ীরা দুর্গাপূজা উপলক্ষে ৫ হাজার টন ইলিশ আমদানি করতে চান। তবে বাংলাদেশ সরকার গত বছরের চেয়ে বেশি পরিমাণ ইলিশ রপ্তানি করার পরিকল্পনা করছে।
২০২২ সালে দুই হাজার ৯০০ টন ইলিশ পাঠানোর অনুমতি পেলেও বাংলাদেশের রপ্তানিকারকরা এক হাজার ৩০০ টন পাঠাতে পেরেছিলেন। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় সূত্র বলছে, যেসব প্রতিষ্ঠানকে রপ্তানির অনুমতি দেওয়া হবে, তারা সে অনুযায়ী কাজ করছে কি না তা কঠোর নজরদারিতে রাখবে সরকার।
কলকাতা ফিশ ইম্পোর্টার্স অ্যাসোসিয়েশন আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ৫ হাজার টন ইলিশ আমদানি করতে চায়। ইতিমধ্যে সংগঠনটির পক্ষ থেকে কলকাতায় নিযুক্ত বাংলাদেশ উপ-হাইকমিশনে চিঠি পাঠানো হয়েছে।
 চিঠিতে বলা হয়েছে, গত বছর পূজা উপলক্ষে দুই হাজার ৯০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হলেও মাত্র ১ হাজার ৩০০ টন ইলিশ পাঠানো হয়েছিল। এ বছর তারা বাংলাদেশ থেকে ৫ হাজার টন ইলিশ আমদানি করতে চায়।
চিঠিতে আরও বলা হয়, ঢাকার ইলিশ শুধু রপ্তানিযোগ্য সুস্বাদু মাছই নয়, কলকাতার মানুষ এটাকে ঢাকার পাঠানো বহু মূল্যবান  উপহার হিসেবে বিবেচনা করে। একই সঙ্গে উন্নত গুণাগুণ সমৃদ্ধ বড় সাইজের ইলিশ চেয়েছে কলকাতা।
বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয় সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, দুর্গাপূজা উপলক্ষে অন্যান্য বছরের মতো এবারও ভারতে ইলিশ রপ্তানির অনুমতি দিতে যাচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়। ইতিমধ্যে প্রায় ১০০ প্রতিষ্ঠান ইলিশ রপ্তানির অনুমোদন চেয়ে আবেদন করেছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের রপ্তানি শাখা সূত্র বলছে, দুর্গাপূজা উপলক্ষে এবারও বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির অনুমোদন দেওয়া হবে। তবে কী পরিমাণ অনুমোদন দেবে সেটি চূড়ান্ত হয়নি।
উল্লেখ্য, ২০১২ সাল থেকে দুর্গাপূজার মৌসুমে প্রতি বছর কলকাতায় ইলিশ পাঠিয়ে আসছে ঢাকা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ