আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

মাধবপুরে কালভার্ট দেবে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশংকা

  • আপলোড সময় : ১১-০৯-২০২৩ ০১:০৬:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৩ ০১:০৬:২৬ অপরাহ্ন
মাধবপুরে কালভার্ট দেবে গেছে, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশংকা
মাধবপুর (হবিগঞ্জ) ১১ সেপ্টেম্বর :  উপজেলার ধর্মঘর মনতলা সড়কে অতিরিক্ত ওজনের যানবাহন চলাচলে একটি কালভার্ট দেবে গেছে। যে কোন সময় সীমান্তবর্তী এলাকার আঞ্চলিক সড়কের কালভার্টটি ভেঙ্গে গিয়ে উপজেলার দক্ষিণ এলাকায়
সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পরার আশংকায় দেখা দিয়েছে। অতিরিক্ত ওজনের ট্রাক ট্রাক্টর অবাধে চলাচল কে কালভার্ট দেবে যাওয়ার কারণ হিসেবে দাবি করে এলাকার অনেকই সামাজিক যোগাযোগ মাধ‍্যমে স্ট্যাটাস ও প্রচার
করছেন। 
ধর্মঘর মনতলা সড়কের গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের দক্ষিণে হাসিম গেইট সংলগ্ন কালভার্টটিতে রোববার ফাটল দিয়ে দেবে গেছে। এখন কালভার্ট দিয়ে ঝুঁকি নিয়ে যান চলাচল করছে। ঝুঁকিপূর্ণ এ কালভার্ট দিয়ে যান চলাচল করায় যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা আওয়ামীলীগ নেতা ফরিদ মিয়া জানান, ঝুঁজিপূর্ণ কালভার্টটি যেকোন সময় পুরোপুরি ভেঙ্গে গিয়ে উপজেলা সদরের সাথে হরষপুর-ধর্মঘরের মানুষের
যাতায়াত ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে। মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান জানান, কালভার্টটি দেবে যাবার খবর পেয়ে মাধবপুর উপজেলা প্রকৌশলীকে সরজমিন গিয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে। 
মাধবপুর উপজেলা প্রকৌশলী শাহ আলম জানান, সোমবার দুপুরে সরজমিন গিয়ে দেখা হয়েছে। কালভার্টটি অনেক পুরানো। তাই এ অবস্থার সৃষ্টি হয়েছে। গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ সড়কে ১০ টনের বেশি ওজনের গাড়ি চলাচলে বিধি নিষেধ থাকলেও এ নিষেধ উপেক্ষা করে অবাধে ভারি যানবাহন চলাচল করা হঠাৎ করে কালভার্টটি দেবে যায়। উপজেলা প্রকৌশলী যাতে অতিরিক্ত ওজনের যানবাহন চলাচল করতে না পারে এ ব্যাপারে প্রশাসনকে জানানো হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০