আমেরিকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক

মিশিগানে বৃহত্তর কুমিল্লাবাসীর বনভোজন

  • আপলোড সময় : ১২-০৯-২০২৩ ১২:৫৬:৪৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৩ ১২:৫৬:৪৭ পূর্বাহ্ন
মিশিগানে বৃহত্তর কুমিল্লাবাসীর বনভোজন
হ্যারিসন টাউনশীপ, ১২ সেপ্টেম্বর : নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বৃহত্তর কুমিল্লাবাসীর বাৎসরিক বনভোজন। রোববার  হ্যারিসন টাউনশীপের লেইক সেন্ট ক্লেয়ার মেট্টোপার্কে এ বনভোজনের আয়োজন করে বৃহত্তর কুমিল্লা অ্যাসোসিয়েশন।   মিশিগানে বসবাসকারী গ্রেটার কুমিল্লাবাসীকে এক জায়গায় এনে পারস্পারিক সম্পর্কের ভিত্তি মজবুত করার লক্ষে এমন আয়োজন বলে জানিয়েছেন আয়োজকরা।     

গ্রেটলেক খ্যাত মিশিগানে ব্যস্ত সময় কাটান প্রবাসী বাঙালিরা। একই স্থানে বসবাস করেও একে অপরের সঙ্গে মিলিত হবার সুযোগ পান না তারা। সেই অভাব পূরণে রোববার সেন্ট ক্লেয়ার মেট্টোপার্কে বনভোজনের আয়োজন করে বৃহত্তর কুমিল্লা অ্যাসোসিয়েশন। 
আনন্দঘন এ আয়োজনে সপরিবারে অংশগ্রহণ করেন মিশিগানে বসবাসকারী বৃহত্তর কুমিল্লার মানুষেরা। মেতে উঠেন গানবাজনা, খেলাধুলা ও আনন্দ আড্ডায়। 

১৯৯০ এর দশক থেকে মিশিগানে বসবাস করেন কুমিল্লার মানুষেরা। নতুন প্রজন্মকে নিজেদের সংস্কৃতি ও  শেকড়ের সঙ্গে যুক্ত রাখার অন্যন্য এক আয়োজন এ বনভোজন।  একই সঙ্গে অনেকের সঙ্গে মিলিত হওয়ার বিরল সুযোগ এনে দেয় এটি। বলছেন আয়োজকরা। কেবল বড়রা নয়, ছোটরাও আনন্দিত এমন একটি সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে। 

নিয়মিত এমন আয়োজন হোক এমনটাই প্রত্যাশা অংশগ্রহকারীদের। এমন একটি আয়োজনের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়েছেন তারা। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্যে রাখেন লিয়াকত আলী খান, নজরুল চৌধুরী, সাইফুল আলম, আরিফ নগর, শরীফুল হুসাইন, গোলাম কিবরিয়াসহ অনেকে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আজ পবিত্র আশুরা

আজ পবিত্র আশুরা