আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী
আটলান্টিক সিটিতে ধর্মসভায় নিত্য গোপাল গোস্বামী

প্রকৃত সুখ লাভের জন্য পরমার্থ প্রয়োজন

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৩ ১২:৫০:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৩ ১২:৫০:৫৩ পূর্বাহ্ন
প্রকৃত সুখ লাভের জন্য পরমার্থ প্রয়োজন
আটলান্টিক সিটি, ১৩ সেপ্টেম্বর : যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের আটলান্টিক সিটিতে ধর্মসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার  পেনরোজ এভিনিউর প্রার্থনা হলে অনুষ্ঠিত ধর্মসভার বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল ভাগবত কথা, নাম কীর্তন, গীতা পাঠ, জপমালা, ভজন ইত্যাদি। ধর্মসভায় ভারতের নবদ্বীপ থেকে আগত নিত্য গোপাল গোস্বামী মহারাজ উপস্থিত থেকে ধর্মানুরাগীদের কৃতার্থ করেন। 

ধর্মসভায় নিত্য গোপাল গোস্বামী মহারাজ বলেন, প্রকৃত সুখ লাভের জন্য পরমার্থ  প্রয়োজন। জাগতিক প্রচেষ্টা ও ভাগবত আনুকূল্য যদি পাশাপাশি ক্রিয়াশীল থাকে তাহলে জীবনে উন্নতি সম্ভব। জীবনে প্রশান্তি লাভ করতে হলে পরমার্থ ছাড়া গতি নাই।
তিনি আরো বলেন, জগৎ সেবা মানেই কৃষ্ণ সেবা। ভগবান ভক্তের হৃদয়েই অবস্থান করেন। ভগবানের আরাধনার মাধ্যমেই ভগবান প্রাপ্তি ঘটে। তিনি আরো বলেন, মহাকাশের নিচে যা কিছুই আছে তার সেবা করাই হচ্ছে হরি আরাধনা। 
       
ধর্মসভায় নিত্য গোপাল গোস্বামী মহারাজ ধর্মীয় সংগীত পরিবেশন করেন। তাঁর সাথে ধর্মানুরাগীরাও কন্ঠ মেলান। প্রার্থনা হলে সম্মিলিত কন্ঠে ধ্বনিত-প্রতিধ্বনিত হতে থাকে ‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম’, আর তা অপূর্ব এক সুর মূর্ছনার সৃষ্টি করে।
কৃষ্ণভক্ত  সুমন মজুমদার, তৃপ্তি সরকার, দীপংকর মিত্র, আন্না মিত্র, প্রদীপ দে, পিকলু দাশ, গংগা সাহা, সুনীল দাশ, দীপা দে জয়া, ধীমান পাল, সজল দাশ, প্রভীন ভিগ, ভবানী প্যাটেল, সুমি মজুমদার, সোমা বিশ্বাস, মিনু নন্দী, সুপ্রীতি দে, লাকী চৌধুরী প্রমুখ ধর্মসভার বিভিন্ন পর্বে অংশগ্রহণ করেন।

ধর্মসভায় অংশগ্রহনকারী ভক্তবৃন্দের সম্মিলিত কোরাসে হরিনাম সংকীর্তনের সুললিত সুর, ‘হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম’ এ অদ্ভুত এক ভালো লাগায় আচ্ছন্ন হয়ে পড়ে সবার মনপ্রাণ। আটলান্টিক সিটির প্রবাসী হিন্দু সম্প্রদায়ের লোকজন এই ধর্মসভার আয়োজন করেন। ধর্মসভা শেষে তাদের সবার মাঝে প্রসাদ বিতরণ করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ