আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে

স্ত্রীর মৃত্যুর পরদিন মারা গেলেন নির্মাতা সোহানুর রহমান সোহান

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৩ ১২:০৭:৪১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৩ ১২:০৭:৪১ অপরাহ্ন
স্ত্রীর মৃত্যুর পরদিন মারা গেলেন নির্মাতা সোহানুর রহমান সোহান
ঢাকা, ১৩ সেপ্টেম্বর : স্ত্রীর মৃত্যুর একদিন পর মারা গেলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নির্মাতা সোহানুর রহমান সোহান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার সন্ধ্যায় রাজধানীর উত্তরায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। গতকাল রাতে মারা গেছেন সোহানের স্ত্রী প্রিয়া। স্ত্রীর মৃত্যুর ২৪ ঘণ্টা পার না হতেই তিনিও চলে গেলেন না ফেরার দেশে।
দীর্ঘদিন ধরেই স্নায়বিক সমস্যায় ভুগছিলেন তিনি। টাঙ্গাইলে স্ত্রীর দাফন শেষে উত্তরার বাসভবনে ফিরে আসেন সোহান। আজ দুপুরে ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়লে সন্ধ্যা নাগাদ তাঁর সাড়া মিলছিল না। এ অবস্থায় তাঁকে দ্রুত উত্তরার ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
১৯৭৭ সালে নির্মাতা শিবলী সাদিকের সহকারী পরিচালক হিসেবে ক্যারিয়ার শুরু করেন সোহানুর রহমান সোহান। এরপর শহীদুল হক খানের ‘কলমিলতা’ (১৯৮১), এজে মিন্টুর ‘অশান্তি’ (১৯৮৬) ও শিবলী সাদিকের ‘ভেজা চোখ’ (১৯৮৮) সিনেমাগুলোতে সহকারী হিসেবে কাজ করেছেন তিনি।
১৯৮৮ সালে প্রধান নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেন সোহানুর রহমান সোহান। তার পরিচালিত প্রথম সিনেমা ‘বিশ্বাস অবিশ্বাস’। তবে তিনি সাফল্য পান ১৯৯৩ সালে। সিনেমার নাম ‘কেয়ামত থেকে কেয়ামত’। এই সিনেমার মাধ্যমে সিনেমায় আত্মপ্রকাশ করেন এবং তারকা খ্যাতি পান প্রয়াত নায়ক সালমান শাহ, নায়িকা মৌসুমী ও কণ্ঠশিল্পী আগুন।
সোহানুর রহমান সোহান পরিচালিত অন্যান্য সিনেমাগুলো হচ্ছে, ‘আমার ঘর আমার বেহেশত’, ‘অনন্ত ভালোবাসা’,  ‘আমার দেশ আমার প্রেম’, ‘স্বজন’, ‘স্বামী ছিনতাই’, ‘আমার জান আমার প্রাণ’, ‘কোটি টাকার প্রেম’, ‘সে আমার মন কেড়েছে’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘দ্য স্পিড’ ও ‘লোভে পাপ পাপে মৃত্যু’ ইত্যাদি। সোহানের ‘অনন্ত ভালোবাসা’ মাধ্যমেই সিনেমায় হাতেখড়ি হয় চিত্রনায়ক শাকিব খানের। 


 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন