আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

আনন্দঘন পরিবেশে মিশিগানে সুনামগঞ্জবাসীর বনভোজন

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৩ ১২:৩৬:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৩ ১২:৩৬:৩২ অপরাহ্ন
আনন্দঘন পরিবেশে মিশিগানে সুনামগঞ্জবাসীর বনভোজন
ওয়ারেন, ১৪ সেপ্টেম্বর : আনন্দঘন পরিবেশে সুনামগঞ্জ জেলা অ্যাসোসিয়েশন অব মিশিগানের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। গত রোববার (১০ সেপ্টেম্বর) নগরের  হলমিছ পার্কে আয়োজিত বনভোজরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন খেলাধুলা অনুষ্ঠিত হয়। ছিল আকর্ষনীয়  র্যাফেল ড্র।  প্রধান অতিথি বিশিষ্ট চিকিৎসক ও দার্শনিক ড.দেবাশীষ মৃধা বেলুন উড়িয়ে বনভোজনের উদ্বোধন করেন।


প্রধান অতিথি ড. দেবাশীষ মৃধা বনভোজনের আয়োজকদের উদ্দেশ্যে বলেন, কমিউনিটির চারপাশের সবাইকে আপনারা ভালবাসেন। আর এজন্যই তাদেরকে আনন্দ দেওয়ার জন্য এত কষ্ট ও কাজ করে এই বনভোজনের আয়োজন করেছেন। আপনাদের বড় শক্তি হলো ভালোবাসা। ভালোবাসা দিয়েই আমরা পুথিবীকে জয় করতে পারি। অন্য কোন শক্তি নেই কিন্তু। 
তিনি বলেন, আমরা জীবনে অনেক কম্পিটিশন করি। কিন্তু তা একান্তই নিজেদের বিরুদ্ধে। আমরা যদি নিজেদের জয় করতে পারি, তাহলে পৃথিবী জয় করতে পারব। আপনারা জানেন আমরা যখন স্কুলে পড়তাম, তখন আমরা ভাবতাম ক্লাশে যে প্রথম বা দ্বিতীয় হচ্ছে তার সঙ্গে আমরা কম্পিটিশন করছি। আমরা কিন্তু তার সঙ্গে কম্পিটিশন করিনি। আমরা তা নিজেদের সঙ্গে করেছি। আমরা নিজেদেরকে ভাল ও উন্নত করতে পেরেছি বলেই প্রথম স্থান অর্জন করতে পেরেছি। তাই তিনি সকলকে নিজেদের সঙ্গে সংগ্রামের তাগিদ দেন। তিনি বলেন, এই দেশে আমাদেরকে উন্নত হতে হলে সমাজ ও কমিউনিটিকে উন্নত করতে হবে। সেটাই হবে আমাদের যুদ্ধ। আপনারা সবাই এই প্রত্যয়ে এগিয়ে যান, সঙ্গে আমি আছি, থাকব।

অ্যাসোসিয়েশনের সভাপতি মুতালিব মিয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি মৃদুল কান্তির সঞ্চালনায় আলোচনা সভায়  কমিউনিটির গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন। সাংবাদিক, সমাজসেবক, ব্যবসায়ী ও রাজনীতিবিদসহ বিভিন্ন স্তরের নেতাদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে উঠেছিল বনভোজনটি। আনন্দঘন এ আয়োজনে মিশিগানে বসবাসকারী সুনামগঞ্জের মানুষেরা মায়ার টানে অনুষ্ঠানে মিলিত হন। মধ্যাহ্নভোজে ছিল দেশীয় স্বাদে রকমারি খাবার। সবশেষে খেলাধুলায় অংশগ্রহণকারি এবং র‌্যাফেল ড্র বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে বনভোজন কার্যক্রম শেষ হয়।


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০