আমেরিকা , রবিবার, ২২ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল

মাধবপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক

  • আপলোড সময় : ১৬-০৯-২০২৩ ১১:০০:৫৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৯-২০২৩ ১১:০০:৫৩ পূর্বাহ্ন
মাধবপুরে স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামী আটক
মাধবপুর,(হবিগঞ্জ) ১৬ সেপ্টেম্বর : উপজেলার সুরমা চা বাগানে সঞ্চিতা সাঁওতাল (২০) নামে এক সন্তানের জননীকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। শনিবার সকালে মাধবপুর থানায় মেয়ের জামাতা জয়ন্ত সাঁওতালকে অভিযুক্ত করে সঞ্চিতার বাবা একটি  হত্যা মামলা দায়ের করেন। এর আগে শুক্রবার রাতে পুলিশ  ঘাতক জয়ন্ত সাঁওতালকে (২৭) আটক করে।
পুলিশ ও নিহতের পরিবার জানান, সুরমা চা বাগানের ১০নং বিভাগের মৃত মঙ্গল সাঁওতালের পুত্র জয়ন্ত সাঁওতাল প্রায় দেড় বছর  পূর্বে চুনারুঘাট উপজেলার দেউন্দি চা বাগানের সুজন সাঁওতালের মেয়ে সঞ্চিতা সাঁওতাকে বিয়ে করে। তাদের জ্যোতি নামে একটি কন্যা সন্তান হয় । এক সপ্তাহ আগে সঞ্চিতার ছোট বোন অর্পিতা (৭) বোনের বাড়িতে বেড়াতে এসেছে । অর্পিতা জানায়. বৃহস্পতিবার রাতে জয়ন্ত ঘরে এসে সঞ্চিতাকে বুকে, পিঠে ও পেটে লাথি কিল ঘুসি দিয়েছে। তার পর থেকে সঞ্চিতা অসুস্থ হয়ে পড়ে। প্রতিবেশী সুমন সাঁওতালের স্ত্রী শিল্পী জানায়, জয়ন্তদের অভাবের সংসার জয়ন্ত নেশা করে প্রায়ই সঞ্চিতাকে মারধোর করতো। সঞ্চিতা খুবই ভাল ছিল । সে অসুস্থ শরীরেও বাগানের কাজ করতো। বৃহস্পতিবার রাতে জয়ন্ত তাকে  নির্মম ভাবে মেরেছে। তার পর থেকে পেটে খুবই ব্যথা হচ্ছিল। সঞ্চিতা বার বার বলেছে ডাক্তারের কাছে নিয়ে যেতে নতুবা সে মরে যাবে। শুক্রবার বিকালে মাধবপুর হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। সঞ্চিতার  লাশ বাড়ীতে নিয়ে এসে মৃত্যুর খবর কাউকে জানায়নি। রাতে পুলিশ আসায় সবাই ঘটনা জানতে পেরেছে । মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খাঁন সত‍্যতা নিশ্চিত  করে বলেন,  রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে সঞ্চিতার স্বামী জয়ন্তকে বাড়ী থেকে আটক করা হয়েছে। সঞ্চিতার পিতা  সুজন সাওতাল শনিবার সকালে  মাধবপুর থানায় মামলা দায়ের করেছে । লাশ ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ