আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম

মিশিগান কালিবাড়িতে শ্রীশ্রী গ্রহরাজ শনিদেবের পূজা

  • আপলোড সময় : ১৭-০৯-২০২৩ ০১:৪৯:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৯-২০২৩ ০১:৪৯:১৬ পূর্বাহ্ন
মিশিগান কালিবাড়িতে শ্রীশ্রী গ্রহরাজ শনিদেবের পূজা
ওয়ারেন, ১৭ সেপ্টেম্বর : মিশিগান কালিবাড়িতে গতকাল শনিবার দ্বিতীয় বারের মতো শ্রীশ্রী শনিদেবের পূজা অনুষ্ঠিত হয়েছে। শনিদেবের সন্তুষ্টি কামনায় এই পূজায় বিপুল সংখ্যক ভক্তবৃন্দের উপস্থিতি ছিল লক্ষনীয়। 
সন্ধ্যা ৬ টায় শুরু হয় পূজা। পূজায় পৌরহিত্য করেন মন্দিরের প্রিস্ট অশোক আচার্য্য। তাকে সহযোগিতা করেন এবং শনিদেবের পাঁচালি পাঠ করেন প্রিস্ট অরুন আচার্য্য। এ সময় মন্দিরের প্রধান প্রিস্ট দুর্গা শঙ্কর চক্রবর্তী এবং প্রিস্ট সঞ্জয় চক্রবর্তী উপস্থিত ছিলেন।
যজ্ঞ সম্পাদনের পর ভক্তরা অঞ্জলি প্রদান করেন। পূজা ঘিরে সকাল থেকে গোধুলি লগ্ন অবদি উপবাস যাপন করেন অনেক নারী ও পুরুষ। পূজা শেষে ভক্তবৃন্দের মধ্যে মহাপ্রসাদ বিতরণ হয়।

মিশিগান কালিবাড়ির প্রেসিডেন্ট শ্যামা বি হালদার  বলেন, শনির আশীর্বাদে সমস্ত দোষ এবং কাজে বাধার অবসান ঘটে। তাই আমরা গত বছর থেকে এ পূজা করে আসছি। তিনি পূজায় আগত ভক্তদের সাথে কুশলাদি ও শুভেচ্ছা বিনিময় করেন।
উল্লেখ্য, হিন্দুধর্মে অন্যান্য দেবতার মতো শনিদেবও একজন উপাস্য দেবতা। তিনি সূর্য ও ছায়ার পুত্র এবং নবগ্রহের অন্যতম। জীবনে চলার ক্ষেত্রে যে-সকল বাধা-বিপত্তি আসে, শনিদেব তা দূর করেন । তাই হিন্দু ধর্মাবলম্বীরা বাধা-বিপত্তির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য শনিদেবের পূজা করেন ।

সাধারণত মন্দিরে বা পারিবারিক পর্যায়ে সূর্যাস্তের পরে শনিপূজা করা হয়  অন্যান্য পূজার মতো সকল ধরনের বিধি-বিধান অনুসরণ করা হয়। পারিবারিক পর্যায়ে শনিপূজার ক্ষেত্রে বাড়ির আঙ্গিনাকে বেছে নেয়া হয়। গৃহের অভ্যন্তরে শনিপূজা করা হয় না । 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি