আমেরিকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত

ফ্ল্যাটে বন্দি মা ও দুই মেয়েকে উদ্ধার করল পুলিশ

  • আপলোড সময় : ২৭-০২-২০২৩ ০৩:৪৩:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৩ ০৩:৪৩:৫৯ পূর্বাহ্ন
ফ্ল্যাটে বন্দি মা ও দুই মেয়েকে উদ্ধার করল পুলিশ

ঢাকা, ০৭ ফেব্রুয়ারি (ঢাকা পোস্ট) : রাজধানীর উত্তরা পূর্ব থানা এলাকার একটি ফ্ল্যাট থেকে মুমূর্ষু অবস্থায় মা ও দুই মেয়েকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে উদ্ধারের পর মা এবং তার দুই মেয়েকে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার হওয়া তিনজন হলেন—শাফফানা আফিফা এবং তার দুই মেয়ে আয়েশা উমামা ও ফাতেমা শামামা।
উত্তরা পূর্ব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুজাহিদুল ইসলাম বলেন, উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৩ নম্বর রোডের ২৮ নম্বর বাড়িতে আফিফা তার দুই মেয়েকে নিয়ে ফ্ল্যাটের দরজা বন্ধ করে ছিলেন। গত শনিবার (৪ ফেব্রুয়ারি) মধ্যরাতে বাড়ির নিরাপত্তা প্রহরীর মাধ্যমে পুলিশ পারে—কয়েকদিন ধরে দ্বিতীয় তলার একটি ফ্ল্যাটে মা ও তার দুই যমজ মেয়ে ফ্ল্যাটের দরজা খুলছেন না। এছাড়া ফ্ল্যাট থেকে দুই মেয়ের কান্নাকাটির শব্দ শোনা যাচ্ছে। এই তথ্য পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। dhakapost
পুলিশ গিয়ে দেখে ফ্ল্যাটে প্রবেশের দরজা বন্ধ ছিল। সে কারণে ফায়ার সার্ভিসের সহায়তায় ফ্ল্যাটের দরজা ভেঙে ফেলা হয়। পরে মা ও যমজ দুই মেয়েকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। কয়েকদিন অনাহারে থাকায় তারা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছিলেন। এরপর তাদের উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করে আত্মীয়-স্বজনদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়।
তিনি বলেন, আফিফা পৈতৃক সূত্রে ওই ফ্ল্যাটটির মালিক। তিনি দীর্ঘদিন ধরে ফ্ল্যাটটিতে বসবাস করছেন। ১০ বছর আগে আফিফার বিয়ে হয়। এক বছরের মাথায় তার ডিভোর্স হয়। তিন বছর আগে তার বাবা মারা যাওয়ার পর থেকেই তিনি পরিবার থেকে বিচ্ছিন্ন। পারিবারিক কারণে অভিমান করে আফিফা নিজেসহ তার দুই মেয়ে আয়েশা ও ফাতেমাকে ফ্ল্যাটে কয়েকদিন ধরে বন্দি করে রাখেন। এসময় তারা রান্নাবান্না ও খাওয়া-দাওয়া করেননি। ফলে অনাহারে তারা অসুস্থ হয়ে পড়েন। উত্তরা পূর্ব থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মুজাহিদুল ইসলাম আফিফা ও তার মেয়েকে কাপড়সহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী প্রদান করেন।



নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়

লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়