আমেরিকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

ওয়ারেনে গুলিতে এক ব্যক্তি আহত, ৪ স্কুল ছাত্র গ্রেফতার

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৩ ০১:১৪:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৩ ০১:১৪:৪৬ পূর্বাহ্ন
ওয়ারেনে গুলিতে এক ব্যক্তি আহত, ৪ স্কুল ছাত্র গ্রেফতার
ওয়ারেন, ১৯ সেপ্টেম্বর :  ওয়ারেন উডস টাওয়ার হাই স্কুল ও ম্যাকম্ব কমিউনিটি কলেজের কাছে গুলি বর্ষণের ঘটনায় চার শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছেন পুলিশ। সন্দেহভাজনদের মধ্যে দুজনের বয়স ১৬ বছর এবং দুজনের বয়স ১৭ বছর। সবাইকে হাই স্কুল থেকে আটক করা হয়েছে। পুলিশ পঞ্চম সন্দেহভাজনকে খুঁজছে।  
ডেট্রয়েট নিউজকে পুলিশ সূত্র জানিয়েছে, বৃহস্পতিবার বিকাল ৩টা ১০ মিনিটের দিকে মার্টিন ও বুনার্ট সড়কে এক ব্যক্তি গুলিতে আহত হয়। যার গলা, বাহু ও পায়ে গুলি লেগেছে। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, গুলি বর্ষণের পর তিনজন সন্দেহভাজনকে ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে দেখেছেন তারা। তদন্তকারীরা জানিয়েছেন, ঘটনাটি এলোমেলো বলে মনে করা হচ্ছে না। সন্দেহভাজন এবং ভুক্তভোগীর মধ্যে পূর্বনির্ধারিত লেনদেনের ফলাফল হতে পারে।  এই ঘটনার পর এলিমেন্টারি স্কুলগুলো কয়েক ঘণ্টার জন্য লকডাউন করা হয়।  পুলিশ সূত্র দ্য নিউজকে জানিয়েছে, তদন্তকারীরা সোমবার ম্যাকম্ব কাউন্টি প্রসিকিউটরদের কাছে সন্দেহভাজনদের বিরুদ্ধে হত্যার উদ্দেশ্যে হামলা এবং সশস্ত্র ডাকাতির ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করার অনুরোধ জানিয়ে পরোয়ানা প্রস্তুত করছেন।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন

বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন