আমেরিকা , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

ষড়যন্ত্র পেছনে ফেলে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছে : বিমান প্রতিমন্ত্রী

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৩ ১২:২৯:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৩ ১২:২৯:৪৮ অপরাহ্ন
ষড়যন্ত্র পেছনে ফেলে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাড়িয়েছে : বিমান প্রতিমন্ত্রী
মাধবপুর (হবিগঞ্জ) ১৯ সেপ্টেম্বর : বেসামরিক বিমান প্রতিমন্ত্রী এডঃ মাহবুব আলী বলেন, মানুষ এখন শহরের চেয়ে গ্রামে বসবাস করা স্বাচ্ছন্দ মনে করেন। গ্রামে যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, শিল্পায়ন, নারী কর্মসংস্থান, শিক্ষা ও তথ্য প্রযুক্তির অভাবনীয় উন্নতি হয়েছে। আজ গ্রামে বসে বিশ্বের যে কোন প্রান্তে যোগাযোগ করা খুবই সহজ হয়েছে। যাদের ঘর ছিলনা সরকার সে সব গৃহহীন মানুষকে সরকারি খরচে ঘর তৈরি করে দিয়েছে। মানুষের আয়ের সক্ষমতা ও কাজের অনেক সুযোগ সৃষ্টি হয়েছে। মুক্তিযুদ্ধের উদ্দেশ্য আজ সফল হয়েছে। বঙ্গবন্ধু কন্যার দূরদর্শী নেতৃত্বে সকল ষড়যন্ত্র পেছনে ফেলে বাংলাদেশ বিশ্ব দরবারে মাথা উচু করে দাড়িয়েছে। বুধবার সকালে হালুয়াপাড়া ও গোপালপুর গ্রামের ১ কোটি ৮০ লাখ টাকা ব্যয়ে পাকা রাস্তার ভিত্তি প্রস্তর শেষে স্থানীয় গ্রামবাসী কর্তৃক আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। 
তিনি বলেন, আগামী জানুয়ারী মাসে দেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি আন্দোলনের নামে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে। কিন্তু দেশের মানুষ বিএনপির সঙ্গে নেই। আগামী সংসদ নির্বাচনে বিএনপি নির্বাচনে না এলে এ দলটি অস্তিত্ব সংকটে পড়বে। সরকার দেশে অংশগ্রহন মূলক নির্বাচন চায়। উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, যুবলীগ সভাপতি ফারুক পাঠান, সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশগুপ্ত, ইউপি সদস্য মজিবুর রহমান, আওয়ামীলীগ নেতা হাবিবুর রহমান, মিজানুর রহমান, আব্দুল আহাদ প্রমুখ।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক

গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক