আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

মাউন্ট ক্লেমেন্স সার্কিট কোর্ট ভবনে গাড়ি বিধ্বস্ত, নিহত ১

  • আপলোড সময় : ২১-০৯-২০২৩ ১২:৩৪:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৯-২০২৩ ১২:৩৪:৫৫ অপরাহ্ন
মাউন্ট ক্লেমেন্স সার্কিট কোর্ট ভবনে গাড়ি বিধ্বস্ত, নিহত ১
মাউন্ট ক্লেমেন্স, ২১ সেপ্টেম্বর : মাউন্ট ক্লেমেন্সের ম্যাকম্ব কাউন্টি সার্কিট কোর্ট ও একটি গাড়ির মধ্যে মারাত্মক সংঘর্ষের ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে ম্যাকম্ব কাউন্টি শেরিফ অফিস। এতে আরও বলা হয়, দুর্ঘটনার কারণে ক্রোকার ও মার্কেট স্ট্রিটের মধ্যে বন্ধ থাকা উত্তরমুখী গ্রাটিওট অ্যাভিনিউয়ের যে অংশটি বন্ধ ছিল তা পুনরায় খুলে দেওয়া হয়েছে। কর্মকর্তারা সকাল ৭টার দিকে এক্স-এ রিপোর্ট করেন। বৃহস্পতিবার সড়কটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। 
বুধবার সন্ধ্যা ৬টার দিকে তারা প্রথম দুর্ঘটনার কথা জানান। সেই সাথে বলা হয়, "ক্র্যাশ ইনভেস্টিগেশন ইউনিটকে সক্রিয় করা হয়েছে। দয়া করে ওই এলাকা এড়িয়ে চলুন," যা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে অফিসটি। তদন্ত অব্যাহত থাকলে আরও বিস্তারিত জানানো হবে। কর্মকর্তারা আরও জানিয়েছেন, তারা নিহত বা দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন না। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টগুলোতে আদালত ভবনের পাশে আগুন জ্বলতে দেখা গেছে। গণমাধ্যমের খবরে বলা হয়, ভবনটিতে বিধ্বস্ত হওয়া গাড়িটি বিস্ফোরিত হয়ে চালক নিহত ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ম্যাকম্ব কাউন্টির শেরিফ অ্যান্থনি উইকারশাম ডব্লিউএক্সওয়াইজেডকে বলেন, দ্রুত গতিতে ভবনটিতে ঢুকে পড়ার পর গাড়িটিতে আগুন ধরে যায়। তিনি বলেন, গাড়ির আরোহী মারা গেছেন। উইকারশাম বলেন, কর্তৃপক্ষ বিশ্বাস করে যে তারা ভুক্তভোগীকে সনাক্ত করতে পেরেছে। পুলিশ তার পরিচয় প্রকাশ করেনি।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা