আমেরিকা , শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে ৪ জন নিহত, আহত ৫

  • আপলোড সময় : ২২-০৯-২০২৩ ০১:২৬:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৯-২০২৩ ০১:২৬:৪৬ পূর্বাহ্ন
মিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে ৪ জন নিহত, আহত ৫
ঢাকা, ২২ সেপ্টেম্বর (ঢাকা পোস্ট) : মিরপুরে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিন জনসহ চার জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে মিরপুরের ঢাকা কমার্স কলেজ এলাকার রাস্তার পাশের বৈদ্যুতিক তার ছিঁড়ে এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
জানা গেছে, প্রবল বৃষ্টিতে ওই এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়। তখন বজ্রপাত হলে পানিতে পরে বিদ্যুৎস্পৃষ্টে পাঁচ জন গুরুতর আহত হন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠালে চার জন মারা যান।
নিহতরা হলেন- মো. মিজান (৩০), তার স্ত্রী মুক্তা বেগম (২৫), মেয়ে লিমা (০৭) এবং তাদের উদ্ধার করতে যাওয়া মোহাম্মদ অনিক (২০)। মিজানের আরেক ছেলে আহত হোসাইনকে (০৭ মাস) প্রথমে সোহরাওয়ার্দী হাসপাতালে এরপর শিশু হাসপাতালে ভর্তি করা হয়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার এরশাদ বলেন, আজ রাত প্রায় সাড়ে ১০টার দিকে খবর আসে ঢাকা কমার্স কলেজ এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার জন নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মিরপুর মডেল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক রুহুল আমিন ঢাকা পোস্টকে বলেন, সরকারি শহীদ সোহ্‌রাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে আমাদের ফোন করে জানানো হয় এ চার জন মারা গেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় মুষলধারে বৃষ্টিপাত হয়। এ বৃষ্টিপাত কোনো কোনো এলাকায় রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত হয়। ফলে হাজী রোড এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়। রাস্তায় জমে থাকা পানিতে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ে। আর এতে বিদ্যুতায়িত হয়ে চার জন নিহত হন।
মিরপুর মডেল থানা সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে মিরপুরের শিয়ালবাড়ির পাশে হাজী রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চার জনের মধ্যে তিন জন একই পরিবারের। এ ঘটনায় অনিক নামে আরেক ব্যক্তি মারা গেছেন।
এ ঘটনায় বিদ্যুতায়িত হয়ে আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

রাউজানে ধম্মকথা’র প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন