আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

ভাসমান ৫০ লাখ মানুষের কথা ভাবার আহবান নতুনধারার

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৩ ০১:৩৯:২২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৩ ০১:৩৯:২২ পূর্বাহ্ন
ভাসমান ৫০ লাখ মানুষের কথা ভাবার আহবান নতুনধারার
ঢাকা, ২৩ সেপ্টেম্বর : সরকার প্রধানসহ সংশ্লিষ্টদের প্রতি ভাসমান ৫০ লাখ মানুষের কথা ভাবার আহবান জানিয়েছেন নতুনধারা বাংলাদেশ এনডিবির নেতৃবৃন্দ। ২২ সেপ্টেম্বর সকালে বাসাবো, দুপুরে খিলগাঁও-পুরানাপল্টনসহ বিভিন্ন স্থানে ভাসমান মানুষদের খাদ্য প্রদানকালে তারা এই আহবান জানান। কর্মসূচি চলাকালে গণমাধ্যমকে মোমিন মেহেদী আরো বলেন, নিরন্ন মানুষদের সংখ্যা গণভবনে, বঙ্গভবনে, সচিবালয়ে, হাওয়া ভবনে, প্রেসিডেন্ট পার্কে, গোপন কার্যালয়ে বা পীরের দরবারে বসে নিরুপন সম্ভব নয়, এজন্য নিরন্ন মানুষদের হাতে তুলে দিতে হয় সামর্থন্যযায়ী খাদ্য, দিতে হয় আর্থিক সহায়তা। যা করেনা অধিকাংশ নিবন্ধিত বা অনিবন্ধিত রাজনৈতিক প্লাটফর্ম। তারা রাজনীতি করে ক্ষমতায় আসার আর থাকার লোভে, মানুষকে ভালোবেসে- দেশকে ভালোবেসে-ধর্মকে ভালোবেসে তাদের কোন পদক্ষেপ নেই। কর্মসূচিতে প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা, জোবায়ের মাতুব্বর প্রমুখ বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দ এসময় বলেন, নদী ভাঙ্গন, দারিদ্রতাসহ বিভিন্ন কারণে ভাসমান মানুষের সংখ্যা এখন প্রায় ৫০ লাখ। এই বিশাল সংখ্যার মানুষদের জন্য অনতিবিলম্বে  সংশ্লিষ্টদের কার্যকর পদক্ষেপ চাই। তারা রোহিঙ্গাদের ডেকে এনে ১০ থেকে ১১ লাখ করেছে খাইয়ে-দাইয়ে; অথচ বাংলাদেশে ৫০ লাখ ভাসমান-নিরন্ন মানুষদের জন্য কিছুই করছে না। যে কারণে নির্মমভাবে ছিনতাই-খুন-গুম-ধর্ষণসহ অহরহ অপরাধের সংখ্যা বেড়েই চলছে।  

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা