আমেরিকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪

ভিসা-নিষেধাজ্ঞায় পাল্টা হুঁশিয়ারি শেখ হাসিনার

  • আপলোড সময় : ২৩-০৯-২০২৩ ১২:৪৪:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৯-২০২৩ ১২:৪৪:৪৬ অপরাহ্ন
ভিসা-নিষেধাজ্ঞায় পাল্টা হুঁশিয়ারি শেখ হাসিনার
ছবি : সংগৃহীত

নিউইয়র্ক, ২৩ সেপ্টেম্বর : যুক্তরাষ্ট্রের ভিসা-নীতি নিয়ে ভয় পাওয়া কিংবা ঘাবড়ানোর কিছু নেই। শুক্রবার রাতে নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের ভিসানীতি প্রয়োগ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আওয়ামী লীগও চায়। তবে কোনও ব্যক্তি, গোষ্ঠী বা দেশ যদি বাংলাদেশের বাইরে থেকে নির্বাচন বানচালের চেষ্টা করে, সেক্ষেত্রে ওই দেশের ব্যক্তি বা গোষ্ঠীর উপর নিষেধাজ্ঞা চাপাবে আওয়ামী লীগ সরকার।
শেখ হাসিনা আরও বলেন, বিশৃঙ্খলা সৃষ্টি ও সংবিধান লঙ্ঘন করে কেউ যদি ক্ষমতায় আসে, তাহলে তাকে শাস্তির মুখোমুখি হতে হবে। এটি ভুলে গেলে চলবে না। শুধু নির্বাচিত জনপ্রতিনিধি ছাড়া অন্য কেউ বিকল্প উপায়ে ক্ষমতায় আসতে চাইলে তাদের শাস্তির মুখোমুখি হতে হবে। এটা মাথায় রাখতে হবে।  তিনি বলেন, আওয়ামী লীগ অন্য কারও শক্তিতে নয়, বরং দেশের জনগণের শক্তিতে ক্ষমতায় এসেছে। তাই তার কাছে দেশের জনগণের স্বার্থই সবার আগে দেখা হবে।
শেখ হাসিনা আরও বলেন, যারা ভোটের স্বচ্ছতা নিয়ে কথা বলছে, সামরিক শাসকদের আমলে বাংলাদেশের নির্বাচনের সময় তারা কোথায় ছিল?  তিনি সাফ জানিয়ে দেন, ক্ষমতায় আসতে হলে নির্বাচনই একমাত্র পথ। গোলমাল করে অবৈধভাবে আসতে চাইলে শাস্তি ভোগ করতে হবে সবাইকেই। সে দেশের হোক বা দেশের বাইরের কেউ হোক। তাঁর সরকার জঙ্গিদের প্রশ্রয় দেয় না জানিয়ে শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াত আমলের মতো দুর্নীতি আর জঙ্গিবাদকে প্রশ্রয় দিচ্ছে না আওয়ামী লীগ সরকার। যদিও যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় বিরোধীদলের কথাও বলা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জঙ্গিবাদ, অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে  ইউনূসকে নিশানা শামীম ওসমানের

জঙ্গিবাদ, অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে ইউনূসকে নিশানা শামীম ওসমানের