আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

গণেশ চতুর্থী উৎসবে মূলধারার রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণ

  • আপলোড সময় : ২৪-০৯-২০২৩ ১২:২২:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৯-২০২৩ ১২:২২:০০ পূর্বাহ্ন
গণেশ চতুর্থী উৎসবে মূলধারার রাজনৈতিক নেতৃবৃন্দের অংশগ্রহণ
সাউথ জার্সি, (নিউজার্সি) ২৪ সেপ্টেম্বর : নিউ জার্সি রাজ্যের সাউথ জার্সিতে অনুষ্ঠিত ‘গণেশ চতুর্থী উৎসব’ এ যুক্তরাষ্ট্রের মূলধারার রাজনৈতিক নেতৃবৃন্দ ব্যাপকভাবে অংশগ্রহন করেছেন।

গণেশ  চতুর্দশী উৎসবে নিউজার্সি রাজ্যের সিনেটর ভিন্স পলিসতিনা, এসেম্বলিম্যান ডন গার্ডিয়ান, এসেম্বলিওম্যান  ক্লারা সুইফট, গ্যালাওয়ে টাউনশীপের  মেয়র এন্থনী কপপলা জুনিয়র, নিউ জার্সি রাজ্যের সিনেটর পদে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী কারেন ফিৎজপ্যাটরিক, আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক চেয়ারম্যান মাইক সুলেমান, আটলান্টিক কাউন্টির কমিশনার এট লারজ পদপ্রার্থী রেহমান হাবিব, আটলান্টিক সিটির কাউন্সিলম্যান আনজুম জিয়া, গ্যালাওয়ে টাউনশীপের কাউন্সিলম্যান মো. ওমর, রিপাবলিকান দলীয়  প্রেসিডেন্ট  পদপ্রার্থী হারষ সিং ,আটলান্টিক সিটির ষষ্ঠ ওয়ার্ডের কাউন্সিলম্যান পদপ্রার্থী জেফ ডরসি প্রমুখ যোগ দেন। তাঁরা  উৎসব প্রাঙ্গনে সুধী সমাবেশে বক্তব্য রাখেন ও শুভেচছা বিনিময় করেন। তাঁদের কেউ কেউ আরতিতেও অংশগ্রহন করেন।

নেতৃবৃন্দ  বলেন, অশুভ শক্তির বিনাশ ও শুভশক্তির জাগরণী বার্তা জানিয়ে পৃথিবীতে সিদ্ধিদাতা গণেশ ঠাকুরের আগমন ঘটে। তাঁরা আরো বলেন, মানুষ, মানবতা, মানবিকতার প্রতি আস্থাই হচ্ছে পরম ‘ধর্ম'৷ গনেশ উৎসব আয়োজক কমিটির পক্ষে আটলান্টিক সিটির স্কুল বোর্ড সদস্য লেখক-সাংবাদিক সুব্রত চৌধুরী, পুলিশ কর্মকর্তা সুমন মজুমদার, কমিউনিটি অ্যাক্টিভিস্ট বিনোদ ভেলোর মূলধারার রাজনৈতিক নেতৃবৃন্দদেরকে উৎসব প্রাঙ্গনে  সাদর অভ্যর্থনা জানান। নেতৃবৃন্দ আয়োজক কমিটির কর্মকর্তা বিনোদ ভেলোর ও সুমন মজুমদার এর হাতে সাইটেশন তুলে দেন।

উল্লেখ্য, আটলান্টিক কাউন্টির প্রবাসী হিন্দুদের উদ্যোগে নিউজার্সি রাজ্যের সাউথ জার্সিতে গত ১৯ সেপ্টেম্বর, মঙ্গলবার থেকে ২৩ সেপ্টেম্বর, শনিবার পর্যন্ত  এগ হারবার শহরের ৫৭১, দক্ষিন পোমনাতে অবস্থিত বৈকুণ্ঠ হিন্দু জৈন মন্দিরে ‘গনেশ চতুর্থী উৎসব’ অনুষ্ঠিত হয়েছে।


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০