আমেরিকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক

মাধবপুরে ১ ভোটে হেরে মামলা,  আদালতে ৫শ ৩৩ ভোটে জয়ী

  • আপলোড সময় : ২৫-০৯-২০২৩ ১২:২১:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৯-২০২৩ ১২:২১:২৬ অপরাহ্ন
মাধবপুরে ১ ভোটে হেরে মামলা,  আদালতে ৫শ ৩৩ ভোটে জয়ী
মাধবপুর (হবিগঞ্জ) ২৫ সেপ্টেম্বর : মাধবপুরে গত বছরের ৫ জানুয়ারীতে অনুষ্টিত স্থানীয় সরকার নির্বাচনে ১ ভোটে পরাজয় দেখানো প্রার্থী ৫শ ৩৩ ভোটে জয়ী হয়ে হয়েছেন। আদালতে মামলা দায়েরের দীর্ঘ ২১ মাস পর ভোট পুনঃগগননার মাধ্যমে এ ফলাফল ঘোষিত হয়।
উপজেলা নয়াপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডে সদস্য প্রার্থী ছিলেন সাবেক মেম্বার নুরুল হাসান তপু ও ইসলাম উদ্দিন। ২৮শ ২৬ জন ভোটারের ওই ওয়ার্ডে আপেল প্রতিকের প্রার্থী ইসলাম উদ্দিনকে ১ ভোটে জয়ী দেখানো হয়েছিল। নির্বাচনে ঘোষিত ফলাফল চ্যালেঞ্জ করে নিকটতম প্রতিদ্বন্দ্বি পাখা প্রতিকের প্রার্থী নুরুল হাসান তপু বাদী হয়ে হবিগঞ্জ নির্বাচনট্রাইব্যুনালে মামলা করেন। 
মামলাটি পরিচালনা করেন জজকোর্টের আইনজীবি এড. মোঃ জসীম উদ্দিন। স্বাক্ষীদের স্বাক্ষ্য ও দীর্ঘ শুনানী শেষে আজ সোমবার দুপুরে নির্বাচন ট্রাইব্যুনাল জজ ও হবিগঞ্জ সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক সবুজ পাল ভোট গননার আদেশ করেন। পুনঃগণনায় দেখা গেছে ১ ভোটে পরাজয় দেখানো পাখা প্রতিকের প্রার্থীর প্রাপ্ত ভোট ছিল ১২৯৬। অপরদিকে জয়ী হওয়া ইসলাম উদ্দিনের প্রাপ্ত ভোট পাওয়া গেছে ৭৬৩। কারচুপি করে ৫শ ৩৩ ভোটে জয়ী প্রার্থীকে পরাজিত দেখানো হয়েছিল। সদ্য বিজয়ী নুরুল হাসান তপু তার মতামত ব্যক্ত করে বলেন, আদালত মানুষের শেষ ভরসাস্থল। আদালতের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চা শিল্পকে কৃষি শিল্পের মর্যাদায় নিতে কাজ চলছে : সালেহ উদ্দিন

চা শিল্পকে কৃষি শিল্পের মর্যাদায় নিতে কাজ চলছে : সালেহ উদ্দিন