আমেরিকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

সাউথ জার্সিতে শেখ হাসিনার জন্মদিন উদযাপন

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৩ ১২:৩০:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৩ ১২:৩০:৪২ পূর্বাহ্ন
সাউথ জার্সিতে শেখ হাসিনার জন্মদিন উদযাপন
সাউথ জার্সি, ২৮ সেপ্টেম্বর : নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে গতকাল বুধবার রাতে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সাউথ জার্সি মেট্রো আওয়ামী লীগের উদ্যোগে ফেয়ারমাউনট এভিনিউয়ের বাংলাদেশ কমিউনিটি সেন্টারে নানা অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল দোয়া, কথামালা, কবিতা পাঠ ও কেক কাটা। অনুষ্ঠানের  শুরুতে শেখ হাসিনার  সুস্থতা ও  দীর্ঘায়ু কামনা করে দোয়া করেন বেলাল উদ্দীন ।

বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আব্দুর রফিকের সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা মনিরুজামান মনিরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মো. বেলাল, শেখ কামাল মনজু, মোকতাদির রহমান, বেলাল উদ্দীন, নূর মোহাম্মদ, বেলাল হোসেন প্রমুখ। এছাড়া আওয়ামী লীগ নেতা  আবু নসর, জাকিরুল ইসলাম খোকা ও রওশনউদদীন  সভায় উপস্থিত ছিলেন। শেখ হাসিনাকে  নিয়ে লেখা স্বরচিত ছড়া পাঠ করেন লেখক - সাংবাদিক সুব্রত চৌধুরী।

সভায় আলোচকরা বলেন, আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের একজন সফল প্রধানমন্ত্রী। চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শেখ হাসিনা। তাঁর নেতৃত্বে অর্থনীতির প্রতিটি সূচকে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। বিশ্বের কাছে বাংলাদেশকে একটি রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। আলোচকরা বলেন, বঙ্গবন্ধু ধন্য পিতা, আর শেখ হাসিনা হচ্ছেন ধন্য কন্যা। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের পর এখন স্মার্ট বাংলাদেশ হবে শেখ হাসিনার নেতৃত্বে।

বক্তারা  আরো বলেন, শেখ হাসিনার বিশ্বের কাছে মানবতার প্রতীক। শেখ হাসিনার জন্যে আমরা গর্বিত। যিনি অসম্ভবকে সম্ভব করেন তিনি হচ্ছেন শেখ হাসিনা। পদ্মা সেতু তৈরী করে তিনি বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। সারাদেশে এক অভূতপূর্ব উন্নয়ন হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। তাঁর নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে কালোত্তীর্ণ সাফল্য অর্জন করেছে বাংলাদেশ। সভায় বাংলাদেশের স্বার্থের বিরুদ্ধে প্রবাসে সক্রিয় স্বাধীনতা বিরোধী শক্তির কূটচালের ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন

বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন