আমেরিকা , শনিবার, ২১ মার্চ ২০২৬ , ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা
মিশিগান বেঙ্গলস কাপ ক্রিকেট টুর্নামেন্ট

চ্যাম্পিয়ন মিশিগান কোবরা

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৩ ১২:৫৮:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৩ ১২:৫৮:৫১ পূর্বাহ্ন
চ্যাম্পিয়ন মিশিগান কোবরা
ডেট্রয়েট, ২৮ সেপ্টেম্বর :মিশিগান বেঙ্গলস কাপ ক্রিকেট টুর্নামেন্টের ষষ্ঠ আসরে চ্যাম্পিয়ন হয়েছে মিশিগান কোবরা। গতবারের রানার আপ এ বছর নান্দনিক ক্রিকেটের পসরা সাজিয়ে শিরোপা ঘরে তুলেছে দলটি। ফাইনালে ৪ বারের চ্যাম্পিয়ন মিশিগান টাইটানকে হারিয়ে নতুন চ্যাম্পিয়ন হয় মিশিগান কোবরা।
মিশিগান রাজ্যের প্রবাসী বাংলাদেশি-আমেরিকান ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষারত শিক্ষার্থীদের নিয়ে গড়া আটটি দল টুর্নামেন্টের এবারের আসরে অংশ নেয়। পেশাদার ও অপেশাদার ক্রিকেটারদের অংশগ্রহণে চার মাসব্যাপী এই আয়োজনকে ঘিরে মিশিগানের বাংলাদেশিদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ–উদ্দীপনা।

খেলা শেষে পুরষ্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন প্রকৌশলী কাউসার খান, বিশেষ অতিথি ছিলেন মিশিগান ক্রিকেট এ্যাসোসিয়েশনের সভাপতি তাইফুর রহমান, মিশিগান বেঙ্গলস ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা সালাহউদ্দিন আজিজ, রসি মীর, ক্লাবের ক্রিকেট কমিটির ইননাস আল রাজি, রনি বিন হোসাইন, মারুফ কুতুব, আমি শরফুজ্জামান পুলক, বিভিন্ন দলের অধিনায়ক ও খেলোয়ারবৃন্দ। অনুষ্ঠান পরিচালনা করেন মিশিগানে বেঙ্গলসের সাইফ সিদ্দিকী।
অঙ্গরাজ্যের ডেট্রয়েট নগরীর জেইন ক্রিকেট মাঠে গত রবিবার স্থানীয় সময় দুপুরে অনুষ্ঠিত ফাইনালে প্রথমে ব্যাট করতে নেমে কোবরার মুজাহিদের ঝোড়ো ইনিংসের ওপর ভর করে ২০ ওভারে ৫ উইকেটে স্কোরবোর্ডে জমা করে ১৩০ রান। টাইটানের পক্ষে সর্বোচ্চ ২ উইকেট পান তাইফুর রহমান। মারুফ ও শাহেদ নেন একটি করে উইকেট।

জবাবে দুর্দান্ত টিম স্পিরিটের নান্দনিক প্রদর্শন দেখানো কোবরার বোলারদের বোলিং তোপে ২০ ওভারে ৯৭ রানে গুটিয়ে যায় মিশিগান টাইটানস। কোবরার মুজাহিদুল ৩.২ ওভারে মাত্র ১৭ রান খরচ করে তুলে নেন ৪ উইকেট। টাইটানের পক্ষে সর্বোচ্চ ৩৪ রান করেন ওমর রহমান।
২ ছক্কা আর ২ চারে সাজানো ২২ বলে ৩০ রান ও চার উইকেটের ম্যাচজয়ী ইনিংসের সুবাদে ম্যান অব দ্য ফাইনালের গৌরব অর্জন করেন মিশিগান কোবরার মুজাহিদুল ইসলাম। এর আগে সেমিফাইনাল রাউন্ডের প্রথম খেলায় কোবরা হিরো’স হারিয়ে ফাইনালে ওঠে। দ্বিতীয় সেমিফাইনালে কুমিল্লা নাইটসকে হারিয়ে ফাইনালে উঠে আসে টুর্নামেন্টের রানারআপ মিশিগান টাইটান্স।

মিশিগান বেঙ্গলস কাপ ক্রিকেট টুর্নামেন্টের এবারের আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক মুজাহিদুল ইসলাম। সর্বোচ্চ উইকেট শিকারি হন সাইফুর সাব্বির। টুর্নামেন্ট জুড়ে ভালো বোলিং-ব্যাটিংয়ের জন্য টুর্নামেন্ট সেরার স্বীকৃতি পান মুজাহিদুল ইসলাম। টুর্নামেন্টের এবারের আসরে দুটি গ্রুপে ৮টি দল অংশ নেয়, দল গুলো হলো - মিশিগান কোবরা, মিশিগান টাইটানস, সাগিনাও টাইগার্স, মিশিগান অ্যাভেঞ্জার্স, বেঙ্গল স্পার্টান্স, মিশিগান হিরোস, রয়েল আলবাট্রস এবং কুমিল্লা টাইগার্স।
গত ২০ মে মিশিগানের জমজমাট এই প্রতিযোগিতার ৬ ষষ্ট আসরের পর্দা উঠে। টুর্নামেন্টটি মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে প্রবল জনপ্রিয়তা পেয়েছে। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স