আমেরিকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার

নয়া বছরে আসছে রেলের নতুন সূচি

  • আপলোড সময় : ২৮-০৯-২০২৩ ০২:৩৩:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৯-২০২৩ ০২:৩৩:৫৮ পূর্বাহ্ন
নয়া বছরে আসছে রেলের নতুন সূচি
ঢাকা, ২৮ সেপ্টেম্বর : প্রায় ৪ বছর পর ট্রেনের নতুন সূচি তৈরি করছে রেলওয়ে কর্তৃপক্ষ। রেল নেটওয়ার্কে নতুন নতুন রুট এবং বহরে নতুন ইঞ্জিন-কোচ যুক্ত হওয়ায় চলমান সূচি বা টাইম টেবিলে পরিবর্তন আনা হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সবকিছু ঠিক থাকলে নতুন বছরের শুরুতেই ট্রেনের নতুন সূচি কার্যকর করা হবে। নতুন সূচিতে দেশের সবচেয়ে লাভজনক রেলপথ- ঢাকা-চট্টগ্রাম রুটসহ একাধিক রুটে নতুন ট্রেন চালু হবে। এছাড়া পরিবর্তন আসবে বেশ কিছু চলমান আন্তঃনগর ট্রেনের সূচিতেও।
সংশ্লিষ্টরা জানান, চলতি বছরই পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের শহর কক্সবাজার ও প্রমত্তা পদ্মার বুকে নির্মাণ করা সবচেয়ে বড় সেতু দিয়ে ওপারে ট্রেন যাবে। সবমিলিয়ে বিভিন্ন রুটে ১০টিরও বেশি নতুন ট্রেন চালু করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। নতুন টাইম টেবিলে এসব ট্রেনের সূচি যুক্ত করার পাশাপাশি বেশ কিছু ট্রেনের শিডিউল এবং আন্তঃনগর ট্রেনের যাত্রাপথ পরিবর্তন হবে। এ জন্য ট্রেনের চলমান শিডিউল পরিবর্তন করে নতুন করে তা প্রণয়নের কাজ শুরু করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।
নতুন শিডিউল সেবাবান্ধব করার দাবি জানিয়েছেন যাত্রীরা। তারা বলছেন, ট্রেন বাড়লে যাতায়াতে সুবিধা বাড়বে। টিকিট পেতেও ভোগান্তি কমবে। কালোবাজারিদের দৌরাত্ম কমে আসবে। তবে শুধু নতুন ট্রেন চালু করলে হবে না। ক্রসিং কমিয়ে ট্রেনের যাত্রাপথের সময় কমাতে হবে। ক্রসিং কমিয়ে যাত্রীর চাহিদামত ট্রেন ছাড়ার শিডিউল প্রণয়ন না করলে নতুন ট্রেন চালুর সুফল পুরোপুরি মিলবে না। রেলখাতে সরকারের বিপুল বিনিয়োগ কাজে আসবে না। রেলওয়ের লোকসান বাড়বে।
বিশেষজ্ঞরা বলছেন, স্বল্প দূরত্বের ট্রেনগুলোর জন্য যাতে আন্তঃনগর ট্রেনের ক্রসিং ব্যাহত না হয়, সেটা নিশ্চিত করতে হবে। এ ছাড়া স্বল্প দূরত্বের ট্রেনগুলোতে যাত্রী বেশি পাওয়ার জন্য অফিস সময়ের আগে এবং পরের সঙ্গে সমন্বয় করতে হবে।
এসব বিষয় মাথায় রেখেই ট্রেনের নতুন সূচি তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) সরদার সাহাদাত আলী। তিনি বলেন, ট্রেন পরিচালনার জন্য অবকাঠামো- বিশেষ করে রেললাইনের অনেক উন্নতি হয়েছে। ডাবল লাইন হওয়াতে আমাদের সময়ও কিছুটা কম লাগছে। সেইসঙ্গে রেলওয়ের বহরে বেশকিছু নতুন ইঞ্জিন-কোচ যুক্ত হওয়ায় আমরা আরও বেশি ট্রেন চালাতে পারবো।
২০২০ এর জানুয়ারিতে সর্বশেষ ৫২তম টাইম টেবিল বা নতুন সূচি কার্যকর করে রেলওয়ে। নতুন ওই টাইম টেবিলে সারা দেশের ৬৬টি আন্তঃনগর ট্রেনের যাত্রা শুরু ও গন্তব্যে পৌঁছার সময় পরিবর্তন করা হয়। আন্তঃনগর ছাড়াও মেইল, এক্সপ্রেস ও লোকাল ট্রেনের সময়সূচিতেও বড় পরিবর্তন আনা হয়। এরপর নানা সময়ে নতুন টাইম টেবিল বা ট্রেনের নতুন সূচি তৈরির উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কথা ও কাজে মিল আছে কি না, এখন দেখার বিষয় : হুইপ জি কে গউছ

কথা ও কাজে মিল আছে কি না, এখন দেখার বিষয় : হুইপ জি কে গউছ