আমেরিকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬ , ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে গণ-গোলাগুলি, বন্দুকধারীসহ নিহত ৬ ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক

ভার্জিনিয়ায় মায়ের জন্মদিন উদযাপন করলেন জয়

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৩ ০২:১১:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৩ ০২:১১:২৮ পূর্বাহ্ন
ভার্জিনিয়ায় মায়ের জন্মদিন উদযাপন করলেন জয়
ভার্জিনিয়া, ২৯ সেপ্টেম্বর : আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উদযাপন করেছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ভার্জিনিয়ায় পরিবারের সঙ্গে মায়ের জন্মদিন উদযাপন করেন তিনি। আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে আছেন। 
গতকাল বৃহষ্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেন সজীব ওয়াজেদ জয়। ওই পোস্টে তিনি লিখেছেন, ভার্জিনিয়ায় আমার গলফ ক্লাবে পরিবারের সঙ্গে মায়ের জন্মদিনের ডিনার। ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭তম জন্মদিন ছিল। জাতিসংঘের অধিবেশনে যোগদান শেষে ভার্জিনিয়া স্টেটে ছেলে সজীব ওয়াজেদ জয়ের বাসায় অবস্থান করছেন তিনি। জাতিসঙ্ঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে ১৭ সেপ্টেম্বর রাতে নিউইয়র্ক পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে সজীব ওয়াজেদ জয়কে নিয়ে নানান গুজব ছড়িয়ে পড়েছে। বলা হচ্ছে, জয় যুক্তরাষ্ট্রে নেই। তাকে সেদেশে ঢুকতে দেওয়া হচ্ছে না। এখন তিনি যে যুক্তরাষ্ট্রেই আছেন, সেটি ফেসবুকে ছবি শেয়ার করার মাধ্যমে জানান দিলেন জয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত

গ্যাস সংকটে ভয়াবহ বিপর্যয়ের মুখে হবিগঞ্জের শিল্প খাত