আমেরিকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে

মাধবপুরে দাওয়াত খেয়ে ফেরার পথে বজ্রপাতে নিহত ২

  • আপলোড সময় : ২৯-০৯-২০২৩ ১২:৫৩:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৯-২০২৩ ১২:৫৩:৪৩ অপরাহ্ন
মাধবপুরে দাওয়াত খেয়ে ফেরার পথে বজ্রপাতে নিহত ২
মাধবপুর, (হবিগঞ্জ) ২৯ সেপ্টেম্বর : মাধবপুরে দাওয়াত খেয়ে ফেরার পথে বজ্রপাতে শান্তা ও সাদিয়া নামে দুই জনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত শারমীন আক্তারকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার বিকালে পৌনে ৫ টার দিকে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর সড়ক বাজারে এ ঘটনা ঘটে। 
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাতিয়াইন ১নং ওয়ার্ড দক্ষিন গ্রামের রহমত আলীর স্ত্রী শারমীন আক্তার (৩৫), তার পুত্রবধু শান্তা আক্তার (২২) ও নাতনী সাদিয়া আক্তার (১২) কে নিয়ে শিমুলঘর গ্রামে ছেনু মিয়ার বাড়ীতে দাওয়াত খাওয়ার জন্য যায়। খাবার শেষে নিজ বাড়ীতে ফেরার পথে শিমুলঘর সড়ক বাজারে পৌছামাত্র আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলে সোহেল মিয়ার স্ত্রী শান্তা এবং রুবেল মিয়ার কন্যা শিশু সাদিয়ার মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় বৃদ্ধ রহমত আলীর স্ত্রী শারমীন আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। জরুরী বিভাগের কর্তব্যরত ডাক্তার মোঃ রকিবুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনজুর আহ্সান মর্মান্তিক দূর্ঘটনায় নিহতের পরিবারকে সরকারী তহবিলের সহায়তা নিয়ে পাশে থাকবেন বলে জানান।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যৌন পাচারের অভিযোগে ইঙ্কস্টারের যুবক গ্রেপ্তার, কিশোরী উদ্ধার

যৌন পাচারের অভিযোগে ইঙ্কস্টারের যুবক গ্রেপ্তার, কিশোরী উদ্ধার