আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

হবিগন্জ সরকারী উচ্চ বিদ্যালয় রিইউনিয়ন সফলে লন্ডনে সভা

  • আপলোড সময় : ৩০-০৯-২০২৩ ০১:২১:১০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ৩০-০৯-২০২৩ ০১:২১:১০ পূর্বাহ্ন
হবিগন্জ সরকারী উচ্চ বিদ্যালয় রিইউনিয়ন সফলে লন্ডনে সভা
লন্ডন, ৩০ সেপ্টেম্বর  : হবিগন্জ সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৪০বছর পূর্তি উপলক্ষে আগামী ৪ঠা সেপ্টেম্বর স্কুল প্রাঙ্গনে রিইউনিয়ন অনুষ্ঠান সফল করার লক্ষ্যে ইউকে ও ইউরোপ সমন্বয়ে একটি শক্তিশালী গ্রুপ বহির্বিশ্বে কাজ করে যাচ্ছে। সেই নিরিখে বার্মিংহাম, ম্যানচেষ্টারের পর  গত বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) লন্ডনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

স্কুলের ১৯৭০ ব্যাচের প্রাক্তন ছাত্র ও কমিউনিটি নেতা এম এ আজিজের সভাপতিত্বে এবং ১৯৯১ব্যাচের ছাত্র ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মারুফ চৌধুরীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন ইউকে ও ইউরোপ সমন্বয়ক কমিটির সদস্য সচিব  এম এ মুন্তাকিম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মহিউদ্দিন আহমেদ, আমিনুর চৌধুরী বাহার, জুবায়ের আহমেদ, সামসুদ্দিন আহমেদ, বাকী বিল্লাহ জালাল, চৌধুরী নিয়াজ মাহমুদ লিংকন, ইফতেখার মালিক রাসেল, সৈয়দ আশফাকুর রহমান ফারহান, দেবাশীষ বনিক দেবু, এ রহমান অলি, মশিউর রহমান জাবেদ, এ কে এম কামরুল হাসান চৌধুরী, খায়ের আহমেদ প্রমুখ। 

পুনর্মিলনী অনুষ্টানকে সফল ও এর কার্যক্রমকে গতিশীল করার জন্য সৈয়দ আতাউর রহমান পান্নুকে আহবায়ক, চৌধূরী মুরতাহিন বিল্লাহ জুয়েলকে যুগ্ম আহবায়ক ও তৈয়বুর রহমান শ্যামলকে সদস্য সচিব করে নর্থওয়ষ্ট রিজিয়ন তথা গ্রেটার ম্যানচেষ্টারের একটি কমিটি গঠন করা হয়। ইউরোপে দায়িত্ব পালন করছেন আব্দুল বাছিত চৌধুরী -সুইডেন, মহিবুর রহমান শামীম -বেলজিয়াম, ফেরদৌস করিম আখন্জী -ফ্রান্স, সাইদুর -পর্তুগাল। এদিকে রিইউনিয়ন সফলে বার্মিংহাম মিডল্যান্ডে সমসেদ বখত রাখী, নাজমুল আজিজ জুবায়ের, এম এ মুন্তাকিম, জুলফিকার চৌধুরী সুমন, এ বি চৌধুরী অপু, গ্রেটার লন্ডনে জুবায়ের আহমেদ, সামসুদ্দিন আহমেদ, দেওয়ান আব্দুল মোকাদ্দিম চৌধুরী নিয়াজ, বাকী বিল্লাহ জালাল, শাহ্ আশফাকুল কবীর, মারুফ চৌধুরী, দেলোয়ার হোসেন চৌধুরী হিরু, এ রহমান অলি, আইয়ুব শেখ সোহেল প্রমুখ কাজ করছেন। 
উল্লেখ্য, হবিগন্জের পাশাপাশি ইউকে ও ইউরোপ কমিটি আগামী ১৯ নভেম্বর  রবিবার বার্মিংহামে আন্তর্জাতিক পরিসরে রিইউনিয়ন করবে,  এতে ইউকে ও ইউরোপের বিপুল সংখ্যাক প্রাক্তন ছাত্ররা অংশগ্রহন করবেন।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ