আমেরিকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক
ফারজানা চৌধুরী

ফেইসবুকে অমরাবতি

  • আপলোড সময় : ২৭-০২-২০২৩ ০৪:০০:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৩ ০৪:০০:২৮ পূর্বাহ্ন
ফেইসবুকে অমরাবতি

ওয়ারেন, ১৪ আগষ্ট : করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সারা দেশে লকডাউন। মানুষজন চার দেয়ালে বন্দি জীবন যাপন করছে। লকডাউনের বন্দি সময় পার করতে অনেকে বাড়িতে ক্যারাম খেলছেন। কেউবা আবার টিভি দেখে সময় পার করছেন। কিন্তু সবুজপ্রেমী সেবুল চৌধুরী লকডাউনে বাড়ির চারপাশে রোপনকৃত ফলজ ও বনজ গাছের যত্নে বন্দি সময়  অতিক্রম করেছেন। তিনি বাগান, সবুজ, গাছপালা ভালবাসেন। সেবুল চৌধুরীর ব্যাক ইয়ার্ডে ছোট্ট একটি শখের বাগান আছে। ইংলান্ড এর বার্মিংহাম ইন ব্লোম প্রতিযোগিতায় সেবুল চৌধুরীর বাগান টানা কয়েকবার চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে। তারপর সবুজপ্রেমী সেবুল চৌধুরী চিন্তা করলেন বাগানের একটি নাম দেয়া প্রয়োজন। অনেক চিন্তা ভাবনা করে নাম রেখেছিলেন “অমরাবতি”। ফুল, ফল কিংবা সবজি বাগানকে কেন্দ্র করে নামে, বেনামে, অনেক ফেসবুক পেইজ ছিল আছে এবং থাকবে তাতে কোন সন্দেহ নেই । আজ থেকে দু’বছর পূর্বে  সেবুল চৌধুরী ফেসবুকের বন্ধু যাঁরা বাগান বিলাসী  সুলতানা রহমান এবং রওশন পলাশকে সাথে নিয়ে তিনি নিজের  শখের বাগান “অমরাবতি” নামেই ফেসবুকে একটি পেইজ করেন। তিনটি ঝাউ গাছ দিয়ে সেবুল চৌধুরী অমরাবতি নামের শখের বাগানে বৃক্ষ রোপণের সূচনা করেছিলেন। এখন “অমরাবতি” হয়ে গেছে বাগান বিলাসিদের ঠিকানা । পৃথিবীর বিভিন্ন দেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা বৃক্ষ প্রেমিকরা বা বাগান প্রেমিকরা সবুজের সমারোহ গড়ে তুলতে একত্রিত হয়েছেন  “অমরাবতি” নামক  ফেসবুক পেইজে। অমরাবতি পেইজে প্রবেশ করলে মনে হয় এ যেনো একখন্ড বাংলাদেশ।বাংলাদেশ নামক এই অমরাবতি পেইজে কি নেই? লিলি, গোলাপ থেকে শুরু করে কচু, ডাটা, লালশাক, পুঁইশাক, রুজট, লেবু, ফিগ, অলিভ, প্লাম থেকে শুরু করে বিভিন্ন ব্যতিক্রমধর্মী অনেক ঔষধি গাছের সমাহার। সেবুল চৌধুরীর ইচ্ছে  অমরাবতি দেখে অন্য মানুষরাও অনুপ্রাণিত হোক। একে অপরকে দেখে বাড়ির চারপাশে ছাদে, ব্যালকনিতে গাছ লাগাতে আগ্রহী হোক। গাছ লাগালে চারিদিক অনেক সবুজ হবে। সবুজকে ছড়িয়ে দিতে সবাই এগিয়ে আসুক।
গত ১১ আগস্ট ছিল সবুজপ্রেমী সেবুল চৌধুরীর জন্মদিন। ১০ আগস্ট  বাংলাদেশ সময় রাত বারোটা ইউ কে সময় সন্ধ্যা সাতটার সাথে সাথে ফেসবুকের অমরাবতি পেইজের সকল শুভাকাঙ্ক্ষী শুভেচ্ছা বার্তা দিয়েছেন। সেবুল চৌধুরী অমরাবতি পেইজে লিখেছেন  “আমার জন্মদিন উপলক্ষে আমার পরিবার থেকে শুরু করে আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব  যে  বা যাঁরা ফেসবুকের স্ট্যাটাসের মাধ্যমে কিংবা টেলিফোনের মাধ্যমে জন্ম দিনের শুভেচ্ছা বার্তা দিয়েছেন, কার্ড দিয়েছেন গিফট দিয়েছেন, আপনারা সবাইকে কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি । সবাই আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া করবেন।”


 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি হাই স্কুলে বাংলাদেশি  আমেরিকান শিক্ষার্থীদের সাফল্য

আটলান্টিক সিটি হাই স্কুলে বাংলাদেশি  আমেরিকান শিক্ষার্থীদের সাফল্য