আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’

আটলান্টা বেঙ্গলি ফোরামের দুর্গোৎসব ১৪-১৫ অক্টোবর 

  • আপলোড সময় : ০১-১০-২০২৩ ০১:৪৩:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-১০-২০২৩ ০১:৪৩:২৮ পূর্বাহ্ন
আটলান্টা বেঙ্গলি ফোরামের দুর্গোৎসব ১৪-১৫ অক্টোবর 
আটলান্টিক সিটি, (নিউজার্সি) ০১ অক্টোবর : জর্জিয়া রাজ্যের আটলান্টা শহরে আটলান্টা বেঙ্গলি ফোরামের উদ্যোগে আগামী  ১৪ অক্টোবর (শনিবার) ও ১৫ অক্টোবর (রবিবার) বাঙ্গালী সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। 
গ্লোবাল মল ইমপ্যাকট হল-৩ এ শারদীয় দুর্গোৎসব উদযাপনে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। ওই দুইদিন ঢাকের বোল, কাঁসর ঘণ্টা ও শাঁখের ধ্বনিতে মুখর হয়ে উঠবে বেঙ্গলি ফোরামের পূজামন্ডপ। শাস্ত্র মতে, মহালয়া, বোধন ও সন্ধিপূজা- এই তিন পর্ব মিলেই দুর্গোৎসব। দুর্গোৎসবের বিভিন্ন কর্মসূচির মধ্যে রয়েছে পূজা অর্চনা, আরতি, সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্র প্রদর্শনী ও মহাপ্রসাদ বিতরণ।
১৪ অক্টোবর, শনিবার সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন ডঃ হরিভাও খানডারের শিষ্যা বিশিষ্ট সংগীত শিল্পী মাধুরী যাদব। আটলান্টা বেঙ্গলি ফোরামের কর্মকর্তারা শারদোৎসবে অংশগ্রহণের জন্য কমিউনিটির সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত  

নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত