আমেরিকা , বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬ , ২১ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নির্বাচন ও গণভোটের নিরাপত্তা জানলেন নতুন মার্কিন রাষ্ট্রদূত শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত ৩৫০ মিলিয়ন ডলারের আই-৯৪ সংস্কার প্রকল্প শুরু হচ্ছে মিশিগানে ডেট্রয়েটে আইসিই সীমাবদ্ধতার পথ খুঁজছেন কাউন্সিল সদস্যরা ডেটা সেন্টার স্থাপনে স্থগিতাদেশ জারি করল স্টার্লিং হাইটস হাজেল পার্কে আইসিই অভিযানে ভেনেজুয়েলীয় নাগরিক গ্রেপ্তার পার্টি ও শব্দদূষণ নিয়ন্ত্রণে স্টার্লিং হাইটস ভাড়ার নিয়ম পুনর্বিবেচনা করছে ওয়ারেনে স্বামী হত্যার অভিযোগে নারী অভিযুক্ত, আদালতে অভিযোগ গঠন আয়ে অগ্রগতি কিছু শহরে, তবে রাজ্যজুড়ে পিছিয়ে মিশিগান ডেটা সেন্টার অনুমোদনে সাময়িক নিষেধাজ্ঞার কথা ভাবছে স্টার্লিং হাইটস প্লট দুর্নীতি : হাসিনা-টিউলিপ-আজমিনা-ববির বিভিন্ন মেয়াদে কারাদণ্ড একুশের গানেই শুরু হলো ভাষার মাস ষড়যন্ত্র করে জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে ডেট্রয়েটে বাড়ির মূল্যায়ন পদ্ধতিতে বড় পরিবর্তনের ঘোষণা মেয়র শেফিল্ডের ক্লিনটন টাউনশিপে পারিবারিক বিবাদে গুলিতে এক নারী নিহত যারা গুপ্ত ছিল, তারাই আজ ‘গুপ্ত-সুপ্ত’ বলছে : ডা: শফিকুর রহমান ‘দেখামাত্র বলবেন—গুপ্ত তোমরা’ : সিরাজগঞ্জে তারেক রহমান নির্বাচনকালীন নিরাপত্তায় মাঠে ৩৭ হাজারের বেশি বিজিবি “কোনো কাজ নয়, কোনো স্কুল নয়”: আইসিই-এর বিরুদ্ধে ডেট্রয়েট উত্তাল বাংলাদেশের নির্বাচনের প্রেক্ষাপটে মার্কিন দূতাবাসের নিরাপত্তা সতর্কতা

আমরা তো শুনি সবারই যুক্তরাষ্ট্রে বাড়ি আছে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপলোড সময় : ০২-১০-২০২৩ ১০:৩০:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৩ ১০:৩০:১৫ পূর্বাহ্ন
আমরা তো শুনি সবারই যুক্তরাষ্ট্রে বাড়ি আছে : স্বরাষ্ট্রমন্ত্রী
ঢাকা, ২ অক্টোবর : বাংলাদেশ থেকে কেউ অর্থ পাচার করে বিদেশে নিয়ে গেলে সরকার খতিয়ে দেখবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। আজ সোমবার বিকেলে সচিবালয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অনেক প্রতিবেদনে এসেছে যে, পুলিশ কর্মকর্তা অনেকের বাড়ি আছে যুক্তরাষ্ট্রে। এই বিষয়টি স্বরাষ্ট্র মন্ত্রণালয় কীভাবে দেখছে জানতে চাইলে তিনি গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আমাদের কাছে এ ধরনের সংবাদ নেই। আমরা শুনি। আমরা তো শুনি সবারই আছে! সবার মানে অনেকের আছে। ব্যবসায়ীদের আছে, সাংবাদিক ভাইদেরও আছে। পুলিশেরও শুনছি থাকতে পারে।
‘যুক্তরাষ্ট্র তো অনেকের কাছেই যাওয়ার একটা জায়গা, বাসস্থান। সে জন্য অনেকে যান, অনেকে হয়তো বাড়ি করেছেন। সেখানে তাদের দেশের আইন মেনে যদি তারা করতে পারেন সেখানে আমাদের কিছু বলার নেই,’ বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সোর্স অব মানি তারা জবাব দেবেন। এটা তো সরকার জবাব দেবে না! তারা জবাব দেবেন সে দেশের সরকারকে। আমাদের দেশ থেকে যদি নিয়ে যায়, সরকার খতিয়ে দেখবে।’
বিএনপি বলেছে আগামীতে সরকার পতনের একদফাত দাবিতে অনুষ্ঠেয় কর্মসূচির অনুমতি নেবে না—এ বিষয়ে জানতে চাইলে আসাদুজ্জামান খান বলেন, ‘আমি এখনো বলছি, সবাইকে নিয়ম মেনে চলতে। নিয়ম মেনে না চললে অনিয়মের জন্য আইন-শৃঙ্খলা বাহিনী যা করার করবে।’
বিএনপির আইন বিষয়ক সম্পাদক বলেছেন, এই সিদ্ধান্ত আইনের ভিত্তিতে নয়, সরকার রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়েছে; এ ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট, এটা তো রাজনৈতিক সিদ্ধান্তে আসে না। একটা যদি অঘটন ঘটে সেটার বিচার হয়। আমাদের বিচার বিভাগ সম্পূর্ণ স্বাধীন, আমাদের কিছু কর্তৃত্ব নেই।’
ভিসা নীতি কাদের ওপর প্রয়োগ হচ্ছে এমন কোনো তালিকা কি আপনারা পেয়েছেন—জানতে চাইলে তিনি বলেন, ‘এ ধরনের লিস্ট আমরা পাইনি। যেগুলো হচ্ছে, আমার মনে হয় এগুলো সবই অতিরঞ্জিত এবং সত্যি ঘটনা নয় এগুলো।’

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০

নরসিংদীতে আধিপত্য দ্বন্দ্বে কিশোরের মৃত্যু, আহত অন্তত ১০