আমেরিকা , সোমবার, ২৩ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

নিউজার্সিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির উদ্বোধন ৮ অক্টোবর

  • আপলোড সময় : ০২-১০-২০২৩ ১১:১৫:০৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০২-১০-২০২৩ ১১:১৫:০৪ পূর্বাহ্ন
নিউজার্সিতে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির উদ্বোধন ৮ অক্টোবর
ছবি ফেসবুক থেকে সংগৃহীত

নিউজার্সি, ২ অক্টোবর :  নিউ জার্সি রাজ্যের রবিন্সভিল শহরে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির আগামী ৮ অক্টোবর উদ্বোধন করা হবে। টাইমস স্কয়ার থেকে ৯০ মিটার দক্ষিণে অবস্থিত এই মন্দিরটি স্বামী নারায়নকে উৎসর্গ করা হয়েছে । স্বামীনারায়ণ অক্ষরধাম মন্দিরটি সর্ববৃহৎ হিন্দু মন্দিরগুলির অন্যতম হতে চলেছে।  
১৮৩ একর জমির ওপর নির্মিত এই মন্দিরটি  দৈর্ঘ্যে ২৫৫ ফুট, প্রস্থে ৩৪৫ ফুট এবং উচ্চতায় ১৯১ ফুট। মন্দিরটির নির্মাণ কাজ শুরু হয় ২০১১ সালে এবং কাজ শেষ হয় চলতি বছরে। মন্দিরটি তৈরিতে দীর্ঘ ১২ বছর সময় লেগেছে। সাড়ে ১২ হাজারের বেশি ভলান্টিয়ার মন্দিরটির নির্মাণ কাজে যুক্ত ছিলেন। 
বিশ্বের বৃহত্তম মন্দির কম্বোডিয়ার আঙ্কর ওয়াট। এরপর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মন্দির হতে চলেছে এই স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দির। মন্দিরটি প্রাচীন ভারতীয় সংস্কৃতি অনুসারে তৈরি করা হয়েছে।
মন্দিরে ১০ হাজারটিরও বেশি মূর্তি, ভারতীয় বাদ্য যন্ত্র এবং নৃত্যকলা খোদাই করা হয়েছে। প্রধান উপাসনালয়সহ মন্দিরটিতে ১২টি উপ-মন্দির, নয়টি শিখরের মতো কাঠামো এবং নয়টি পিরামিড শিখর রয়েছে। ঐতিহ্যবাহী পাথরের স্থাপত্যের বৃহত্তম উপবৃত্তাকার গম্বুজও রয়েছে। চুনাপাথর, গ্রানাইট, বেলেপাথর এবং মার্বেলসহ প্রায় ২০ লাখ ঘনফুট পাথর এর নির্মাণে ব্যবহার করা হয়েছে।  ভারত, তুরস্ক, গ্রিস, ইতালি ও চীনসহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে এই পাথর আনা হয়। আগামী ৮ অক্টোবর স্বামী নারায়ণ অক্ষরধামের প্রধান মহন্ত স্বামী মহারাজ মন্দিরটির উদ্বোধন করবেন। দর্শনার্থীদের জন্য খুলবে ১৮ অক্টোবর। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ