আমেরিকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক
সুকুমার সরকার, ঢাকা

কমছে পোকামাকড়, খাদ্যের অভাবে বিপন্ন পতঙ্গভুক ফুল ‘সূর্যশিশির’

  • আপলোড সময় : ২৭-০২-২০২৩ ০৪:০২:১৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৩ ০৪:০২:১৭ পূর্বাহ্ন
কমছে পোকামাকড়, খাদ্যের অভাবে বিপন্ন পতঙ্গভুক ফুল ‘সূর্যশিশির’

ছোটবেলায় সাধারণ জ্ঞানের বইতে পড়া হয়েছিল পতঙ্গভুক গাছের কথা। বইয়ের পাতায় দেখা সেই ছবিই এবার উঠে এল বাস্তবে। বাংলাদেশের শ্রীহট্টে দেখা মিলল পতঙ্গভুক উদ্ভিদ – সূর্যশিশিরের। ছোট ছোট কীটপতঙ্গই এর বেঁচে থাকার রসদ। তবে সূর্যশিশির নিজেও আজ বিপন্ন। একে বাঁচাতে তাই নতুন করে গবেষণার পথে উদ্ভিদবিজ্ঞানীদের একাংশ।
শিশু, ফুল আর সঙ্গীত – চিরাচরিতভাবে পৃথিবীর এই তিনটি জিনিস মানেই সুন্দর। সে ফুলের নাম যদি হয় ‘সূর্যশিশির’, তাহলে তার প্রেমে না পড়ে উপায় নেই। কিন্তু তাতেই মুশকিল। পৃথিবীর আর পাঁচটা ফুলের মতো সুন্দর ভাবলে মহাভুল করবেন। আপনার মনোরঞ্জনের জন্য এ ফুলের জন্ম হয়নি। বরং বাস্তুতন্ত্রের অমোঘ নিয়মে এ নিজেই জীবজগতের আরেকটি অংশ ভক্ষণ করে বেঁচে থাকে। এ ফুলটি একেবারে ভিন্নতর। এটি মাংসাশী ফুল। অর্থাৎ কীট-পতঙ্গ খেয়ে বেঁচে থাকে। বন্যপ্রাণী গবেষক ও সংরক্ষক তানিয়া খানের মতে, এই ফুলের বাংলা নাম ‘সূর্যশিশির’। বৈজ্ঞানিক মহলে ড্রসেরা নামে অধিক পরিচিত। বাংলাদেশে একমাত্র পতঙ্গখেকো উদ্ভিদ হিসেবে ড্রসেরাই দেখা যায়। তিনি আরও জানিয়েছেন, ‘একমাত্র সিলেট এলাকার কয়েকটি অঞ্চলে দেখা গিয়েছিল এই ফুল। তিন বছর আগে মৌলভী বাজারের একটি বনে খুঁজে পাওয়া যায়। এরপর এবার ফের আরেকটি জঙ্গলে দেখা মিলল। সাধারণত বর্ষার মরসুমে এদের খুঁজে পাওয়া যায়। অপেক্ষাকৃত কর্দমাক্ত জায়গায় বেশি জন্মায় সূর্যশিশির।’ ফুলটির চরিত্র সম্পর্কে বলতে গিয়ে এই গবেষক জানিয়েছেন, ‘ফুলের মাথায় তীব্র আঠা থাকে। কোনও কীটপতঙ্গ যখন তার রূপের আকর্ষণে ওই ফুলের উপর বসে, তখনই তীব্র আঠায় আটকা পড়ে যায়।’
কিন্তু এই মুহূর্তে পতঙ্গভুক এই উদ্ভিদটি নিয়ে মহা চিন্তায় গবেষক মহল। ড্রসেরা বা সূর্ষশিশির বর্তমানে বিপন্ন। উপযুক্ত পরিবেশের অভাব, দেশের বনাঞ্চল সাফ করে নগরায়নের দৌড় – এসবের কারণেই তাদের অস্তিত্ব মারাত্মক বিপদের মুখে। এদের বিলুপ্তি থেকে বাঁচাতে নতুন করে গবেষণা শুরু হয়েছে বন্যপ্রাণ সংরক্ষক মহলে। গবেষক তানিয়া খান কয়েকটি সূর্যশিশির  সংগ্রহ করে নিজের ল্যাবরেটিতে  নিয়ে গিয়েছেন। তারা কতদিন থাকে, কীভাবে থাকে – এসব পর্যবেক্ষণের মাধ্যমে তিনি বুঝতে চাইছেন, সূর্যশিশিরের প্রকৃত আয়ু আর কতদিন।
সূত্র : সংবাদ প্রতিদিন

 



নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
আজ পবিত্র আশুরা

আজ পবিত্র আশুরা