আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত

মাংস দ্রুত সিদ্ধ করার উপায়

  • আপলোড সময় : ২৭-০২-২০২৩ ০৪:০৪:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৩ ০৪:০৪:৪৬ পূর্বাহ্ন
মাংস দ্রুত সিদ্ধ করার উপায়

গরু কিংবা খাসির মাংস ছাড়া এমন অনেক মাংস আছে যেটি রান্না করতে গেলে অনেক সময় বিড়ম্বনায় পড়তে হয়। মাংস সিদ্ধ না হওয়ায় কোনোভাবেই অল্প সময়ে রান্না করতে পারেন না? চিন্তা নেই, অল্প সময়ে মাংস রান্না করতে আপনাকে কৌশল অবলম্বন করতে হবে। আসুন জেনে নিই কীভাবে দ্রুত মাংস সেদ্ধ করতে পারবেন-

সহজেই যে কোনো মাংস সেদ্ধ করতে চাইলে কাঁচা পেঁপের পেস্ট মিশিয়ে নিন রান্নার আগে। একটি কাঁচা পেঁপে খোসাসহ টুকরা করে নিন। পেঁপের টুকরা ব্লেন্ডারে দিন। আধা চা চামচ লবণ, সামান্য পানি ও ১ টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে ব্লেন্ড করে নিন। পেঁপেতে এক ধরনের উপাদান রয়েছে যা মাংসের কোষ নরম করতে সাহায্য করে।

চাইলে এই পেস্ট সংরক্ষণও করতে পারেন। বরফ জমানোর ট্রেতে কিংবা মুখ বন্ধ বাটিতে করে পেস্টটি ডিপ ফ্রিজে রেখে দিন। বরফ জমানোর ট্রেতে সংরক্ষণ করতে চাইলে পাতলা পলিথিন দিয়ে ট্রে মুড়ে নেবেন ফ্রিজে রাখার আগে। ২ থেকে ৩ মাস পর্যন্ত ভালো থাকবে কাঁচা পেঁপের পেস্ট।

এক কেজি মাংসে ৩ টেবিল চামচ কাঁচা পেঁপের পেস্ট মেখে ১ ঘণ্টা রেখে দিন রান্নার আগে। এতে দ্রুত সেদ্ধ হবে মাংস।



নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড