আমেরিকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ মিশিগানের সিনেট নির্বাচনে এগিয়ে এল-সায়েদ, পিছিয়ে রজার্স আজ মিশিগানে ভোট,  ভাগ্য পরীক্ষায় দুই দল ট্রাম্পের আরব আমেরিকান বিষয়ক দূত ও উপদেষ্টা হলেন আমের গালিব

হ্যারিসন টাউনশিপের এক ব্যক্তির লাশ লেক সেন্ট ক্লেয়ার থেকে উদ্ধার

  • আপলোড সময় : ২৭-০২-২০২৩ ০৪:১০:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৭-০২-২০২৩ ০৪:১০:১৪ পূর্বাহ্ন
হ্যারিসন টাউনশিপের এক ব্যক্তির লাশ লেক সেন্ট ক্লেয়ার থেকে উদ্ধার

হ্যারিসন টাউনশিপ, ০৩ আগস্ট : মঙ্গলবার ভোরে লেক সেন্ট ক্লেয়ার  থেকে একজন ব্যক্তির লাশ উদ্ধার করার পর তার পরিচয় জানা গেছে। ম্যাকম্ব কাউন্টি শেরিফের অফিস জানিয়েছে, হ্যারিসন টাউনশিপের ৪৯ বছর বয়সী জেমস হাফকে দুপুর ১২ টা ৩০ মিনিটে শেরিফের ডুবুরি দল লেকে খুঁজে পায় বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ডেপুটিরা সন্ধ্যা ৭:৫০ মিনিটের দিকে একটি কল পেয়েছিলেন। সোমবার ব্ল্যাক ক্রিকের কাছে হ্রদে একটি ১৭ফুট অ্যালুমিনিয়াম ফিশিং বোট থেকে ৩০০ গজ দূরে দুটি কুকুরকে সাঁতার কাটতে দেখেন এক নৌকা চালক। তিনি পুলিশকে ফোন করেন। ফোনকারী পুলিশকে বলে যে নৌকাটি খালি ছিল কিন্তু এটি থেকে সঙ্গীত বাজছে এবং তিনি এতে ব্যক্তিগত জিনিসপত্র দেখেছেন। শেরিফের মেরিন ডিভিশনের ডেপুটিরা ইউএস কোস্ট গার্ড, একটি হেলিকপ্টার, একটি ড্রোন এবং মেট্রো পার্ক পুলিশ অফিসারদের সহায়তায় অনুসন্ধান শুরু করে।
তদন্তকারীরা নৌকার নিবন্ধিত মালিকের পরিবারের সাথে যোগাযোগ করেন। পরিবার তাদের জানায়, নৌকার মালিক জেমস হাফ, দুটি কুকুর নিয়ে তিনি নৌকা ভ্রমণে বেরিয়েছিলেন। ডুবুরি দলের সদস্যরা ব্ল্যাক ক্রিক থেকে আধা মাইল দূরে প্রায় আট ফুট জলে হাফের মৃতদেহ খুঁজে পেয়েছিলেন। কর্মকর্তারা জানিয়েছেন, হাফ লাইফ জ্যাকেট পরেননি। তদন্তকারীরা বলেছেন যে তারা জানেন না কিভাবে হাফ পানিতে  ডুবে গিয়েছিল।

Source & Photo: http://detroitnews.com



নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘ফিরিয়ে  নেওয়ার’ দাবি বিজেপি এমপির

নোয়াখালী, সিলেট ও চট্টগ্রাম ‘ফিরিয়ে  নেওয়ার’ দাবি বিজেপি এমপির