আমেরিকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে

পারমাণবিক যুগে বাংলাদেশ

  • আপলোড সময় : ০৫-১০-২০২৩ ০৮:০০:০৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৫-১০-২০২৩ ০৮:০০:০৮ অপরাহ্ন
পারমাণবিক যুগে বাংলাদেশ
ছবি : সংগৃহীত

ঢাকা, ৫ অক্টোবর : প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ পারমাণবিক যুগে প্রবেশ করলো। আজ বৃহষ্পতিবার (৫ অক্টোবর) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভার্চুয়ালি যুক্ত হয়ে আনুষ্ঠানিক ভাবে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউরেনিয়াম হস্তান্তর উদ্বোধন করেন। হস্তান্তর প্রক্রিয়ার মধ্যদিয়ে পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারকারী দেশের তালিকায় ৩৩ তম দেশ হিসেবে বিশ্ব অঙ্গনে আত্মপ্রকাশ করলো বাংলাদেশ। এটি স্মার্ট বাংলাদেশ গড়ার আরও একটি পদক্ষেপ এবং এই পরমাণু শক্তিকে শান্তিপূর্ণ ক্ষেত্রে ব্যবহার করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 
এই অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মহাপরিচালক রাফায়েল গ্রসি। দুই দেশের সরকারের অনুমতিতে সেখানে পারমাণবিক জ্বালানির একটি নমুনা বাংলাদেশ বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমানের হাতে হস্তান্তর করেন রুশ পরমাণু শক্তি কর্পোরেশন রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ। এটি হস্তান্তরের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে পারমাণবিক শক্তি ব্যবহারকারীর অধিকারী হল বাংলাদেশ। 

এদিন ইউরেনিয়াম হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, “আজ বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত গর্বের এবং আনন্দের দিন। আওয়ামী লিগ সরকারের নিরলস প্রচেষ্টায় পারমাণবিক জ্বালানি গ্রহণের মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র আজ সফল পরিণতি লাভ করছে। আজ থেকে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনকারী দেশের তালিকায় বাংলাদেশ সামিল হল এবং বিশ্বের ঐতিহ্যবাহী নিউক্লিয়ার ক্লাবের কার্যকর সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হল।” রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যক্তিগত উদ্যোগে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি সফলতার দ্বারপ্রান্তে উপনীত হল বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
বাংলাদেশের আগে পারমাণবিক শক্তি ব্যবহারকারী দেশগুলো হলো যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য, ভারত, দক্ষিণ কোরিয়া, কানাডা, জার্মানি, জাপান, স্পেন, ইউক্রেন, সুইডেন, বেলজিয়াম, চেকপ্রজাতন্ত্র, ফিনল্যান্ড, সুইজারল্যান্ড, বুলগেরিয়া, পাকিস্তান, হাঙ্গেরি, স্লোভেনিয়া, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকা, মেক্সিকো, রোমানিয়া, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত, বেলারুশ, স্লোভাকিয়া, নেদারল্যান্ডস, ইরান ও আর্মেনিয়া।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যৌন পাচারের অভিযোগে ইঙ্কস্টারের যুবক গ্রেপ্তার, কিশোরী উদ্ধার

যৌন পাচারের অভিযোগে ইঙ্কস্টারের যুবক গ্রেপ্তার, কিশোরী উদ্ধার