আমেরিকা , রবিবার, ০২ অগাস্ট ২০২৬ , ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে চায় বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মার্কিন বিশেষ দূত সার্জিও গর ঢাকায় হবিগঞ্জে হামলা : ছাত্রদল সভাপতিসহ ১১ জন অভিযুক্ত

২ দিন পর পদ্মা সেতুতে চলবে ট্রেন, উচ্ছ্বসিত ফরিদপুরের মানুষ

  • আপলোড সময় : ০৭-১০-২০২৩ ১১:৫২:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-১০-২০২৩ ১১:৫২:৫২ অপরাহ্ন
২ দিন পর পদ্মা সেতুতে চলবে ট্রেন, উচ্ছ্বসিত ফরিদপুরের মানুষ
ফরিদপুর, ৮ অক্টোবর (ঢাকা পোস্ট) : আর দুই দিন পর ফরিদপুরের মানুষের বহুল আকাঙ্ক্ষিত ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত রেল চলাচলের শুভ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে ফরিদপুরের মানুষের মনে বয়ে যাচ্ছে আনন্দের বন্যা। তারা ট্রেনে করে পদ্মা সেতু পাড়ি দিতে উদগ্রীব হয়ে আছেন।
রেলওয়ে সূত্রে জানা গেছে, পদ্মা সেতুর ওপর দিয়ে ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার নতুন রেলপথ নির্মাণের জন্য সরকার পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প ২০১৬ সালে অনুমোদন করে। প্রকল্পের আওতায় ১৭২ কিলোমিটার পথ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু এই পুরো পথটি এখনও নির্মাণ না হওয়াতে আপাতত ঢাকা থেকে স্বপ্নের পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত প্রায় ৮২ কিলোমিটার রেলপথ এখন ট্রেন চলাচলের জন্য প্রস্তুত। রেলপথের এই অংশই আপাতত উদ্বোধন করবে সরকার। এরপর এই পথে দ্রুততম সময়ের মধ্যে জনসাধারণের চলাচলের জন্য বাণিজ্যিক ট্রেন চালানো হবে।
প্রধানমন্ত্রীর উদ্বোধনের মধ্য দিয়ে ফরিদপুর গোপালগঞ্জ ও মাদারীপুরের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে। পাশাপাশি সাশ্রয়ী মূল্যে ঢাকার সাথে নিরাপদ যোগাযোগ সম্ভব হবে। এতে গণপরিবহনের একচেটিয়া প্রভাব ও যাতায়াতে বেশি ভাড়া থেকে বাঁচবে এ অঞ্চলের মানুষ। 
ফরিদপুর ভাঙ্গার বাসিন্দা মাহতাব হোসেন (৩২)। বেসরকারি এই চাকরিজীবী বলেন, ঈদে ঢাকা থেকে আসতে হয় গাদাগাদি করে।এসময় গণপরিবহনগুলো ইচ্ছেমত ভাড়া বাড়িয়ে নেয়। আমাদের বাধ্য হয়েও আসতে হয়। ট্রেন চালু হওয়ায় যে আমরা খুশি তার অন্যতম কারণ হচ্ছে এই ট্রেনে অন্যসময় তো বটেই বিশেষ করে ঈদের ছুটিতে সাশ্রয়ী মূল্যে বাড়িতে ফিরতে পারব। ঈদের বোনাসের নামে বাসের যাত্রীদের মতো এখানে পটেককাটার সুযোগ থাকবে না। আমি মনে করি এসব কারণে রেল এই অঞ্চলের মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে।
মাদারীপুরের শিবচর উপজেলার সন্ন্যাসীর চর এলাকার বাসিন্দা সুজন মাহমুদ (২৯) বলেন, রেললাইন দিয়ে মাঝে মাঝে শব্দ পাই ট্রায়াল ট্রেন চলার। গত দুইদিন ধরে রেললাইন পরিষ্কার করছে ও দফায় দফায় ট্রায়াল ট্রেন চলছে। ট্রেনের শব্দে যেন আর তর সইছে না আমাদের। যে পদ্মা নদীতে আগে ফেরি-লঞ্চে পার হতাম সেই পদ্মা সেতুতে এখন ট্রেন চলবে ভাবতেই স্বপ্ন মনে হয়।
ফরিদপুরের নগরকান্দা বাজারের কাপড়ের ব্যবসায়ী সবুজ মোল্লা (৩৪) বলেন, ব্যবসার কাজে মাঝে মধ্যেই ঢাকায় যেতে হয়।এখান থেকে ভেঙে ভেঙে গেলে ৪৫০ থেকে ৫০০ টাকার বেশি খরচ হত। ট্রেন চালু হলে নিশ্চয়ই এত খরচ হবে না। পাশাপাশি মালামালও ট্রেনে করে নিয়ে আসতে পারব।
ফরিদপুরের মধুখালি উপজেলার বাসিন্দা ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ব্যবস্থাপনা দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুসরাত ত্রয়ী (২২) বলেন, আমি কখনও ট্রেনে উঠিনি। পদ্মা সেতুতে ট্রেন চলার খবর শুনে আগেই বাসায় বলে রেখেছি যেদিন প্রথম ট্রেন চলবে সেদিনই আমরা পরিবারের সবাই মিলে ট্রেনে ঢাকা যাব এবং ট্রেনে করেই ফিরে আসব।
ফরিদপুর সদর উপজেলার কানাইপুর ইউনিয়নের রামখন্ড গ্রামের বাসিন্দা রিফাত হাসনাত (২৩) বলেন, আমরা বন্ধুরা মিলে ঠিক করে রেখেছি উদ্বোধনের দিনে সুযোগ থাকলে ট্রেনে উঠব। ওই দিন উঠতে না পারলে যেদিন প্রথম ট্রেন চলবে সেদিনই উঠব। ১০ তারিখে উঠতে পারি আর না পারি ট্রেন চলাচল দেখার জন্য হলেও ভাঙ্গা যাব।
প্রসঙ্গত, ১০ অক্টোবর ঢাকা-ভাঙ্গা রেলপথ  উদ্বোধন করতে ট্রেনে চড়ে ফরিদপুরের ভাঙ্গায় আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ভাঙ্গা উপজেলা সদরের কাজী আবু ইউসুফ স্টেডিয়াম মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় দুপুর ২টার দিকে বক্তব্য দেবেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়

লন্ডনে এমপি লুনার সঙ্গে ‘ওয়ান পাউন্ড হসপিটাল’ ট্রাস্টিদের মতবিনিময়