আমেরিকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার আওয়ামী লীগকে নতুন রূপে ফেরানোর চেষ্টা চলছে : গোলাম পরওয়ার শ্রদ্ধা ও স্মরণে মেট্রো ডেট্রয়েটে ৯/১১-এর ২৫ বছর ডেট্রয়েটে একই দিনে দুই হত্যাকাণ্ড: অভিযুক্ত খালাস

শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টিতে সরকার শতভাগ সফলতা অর্জন করেছে : মিলাদ গাজী

  • আপলোড সময় : ০৯-১০-২০২৩ ১২:০৯:৩৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৩ ১২:৩৯:৩৮ পূর্বাহ্ন
শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টিতে সরকার শতভাগ সফলতা অর্জন করেছে : মিলাদ গাজী
বাহুবল, (হবিগঞ্জ) ৮ অক্টোবর : হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ (মিলাদ গাজী) বলেছেন, 'বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারই শিক্ষা খাতে বর্তমান সরকারের মতো এমন অভূতপূর্ব উন্নতি সাধন করতে পারেনি। বর্তমান সরকার সারাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে গুণগত মানসম্পন্ন ও শিক্ষাবান্ধব পরিবেশ সৃষ্টিতে শতভাগ সফলতা অর্জন করেছে। পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, বহুতল ভবন নির্মানের মাধ্যমে শ্রেণিকক্ষের অপ্রতুলতা হ্রাস, আধুনিক বিজ্ঞানাগার, লাইব্রেরি ও ডিজিটাল ল্যাব স্থাপনের মাধ্যমে ব্যবহারিক শিক্ষানির্ভর আধুনিক শিক্ষাব্যবস্থার দ্বার উন্মোচন করেছে সরকার। 
গতকাল রোববার বাহুবল উপজেলার মিরপুর আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজে আয়োজিত ২০২৩-২৪ শিক্ষা বর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থী ও ২০২২-২৩ শিক্ষা বর্ষে স্নাতক কোর্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ এবং 'বাঙালি জাতির মহানায়ক' শীর্ষক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। 
তিনি আরও বলেন, 'নবীন প্রজন্মের জেনে রাখা উচিত, বিগত সরকার কেমন করে তাদের নোংরা রাজনীতির হাতিয়ার হিসেবে শিক্ষার্থীদের ব্যবহার করতো। বিএনপি-জামাত সরকার শিক্ষা প্রতিষ্ঠানকে গুন্ডা-মাফিয়া গড়ার  আতুড়ঘর বানিয়েছিল। আর বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানকে আধুনিকায়ন করে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করে দিয়েছে। বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠানে আগামীর বাংলাদেশের কর্ণধাররা বেড়ে উঠছে।' 
আলিফ সোবহান চৌধুরী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আপ্তাব উদ্দিনের সঞ্চালনায়  উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ। 
বিশেষ অতিথি হিসেবে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান, বাহুবল উপজেলা  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন লিয়াকত, বাহুবল উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আসকার আলী,বাহুবল  উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক মোঃ তারা মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক সম্পাদক এমআর মামুন, বাহুবল মডেল থানার এসআই (নিরস্ত্র) একলাছুর রহমান, কলেজ ছাত্রলীগের সভাপতি রায়হান আহমেদ, অত্র কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ছাদিকুর রহমান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান রতন চন্দ্র দেব, রাস্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মোঃ ফজলুর রহমান, প্রভাষক আইয়ুব আলী, প্রভাষক বেনু লাল দেব, প্রভাষক শামিম মিয়া, প্রভাষক ফয়েজ মিয়া, প্রভাষক কবির আহমেদ, প্রভাষক হুসাইন আহমেদ ও আব্দুল হাই ভুঁইয়া, প্রভাষক আলী হায়দার সহ অন্যন্য বিভাগের বিভাগীয় প্রধান ও প্রভাষকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কমিউনিটির সেবায় অনুদান দিলেন আটলান্টিক সিটির মেয়র

কমিউনিটির সেবায় অনুদান দিলেন আটলান্টিক সিটির মেয়র