আমেরিকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে প্রস্রাবকে সারে রূপান্তরের উদ্যোগ ডিয়ারবর্নে ICE-এর  অভিযানে গ্রেপ্তার ৩ আমেরিকায় দীপাবলি অনুষ্ঠানে ঢুকে বিদ্বেষমূলক প্ল্যাকার্ড, নিন্দা হ্যামট্রাম্যাকের ইতিহাসে প্রথম বাঙালি মেয়র মুহিত মাহমুদ ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’

মিশিগানে মিলাদুন্নবীর বর্ণাঢ্য র‍্যালি

  • আপলোড সময় : ০৯-১০-২০২৩ ১২:৩৯:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৩ ১২:৩৯:০২ পূর্বাহ্ন
মিশিগানে মিলাদুন্নবীর বর্ণাঢ্য র‍্যালি
হ্যামট্রাম্যাক, ৯ অক্টোবর : মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালি  ও মাহফিল সফলভাবে সম্পন্ন হয়েছে। স্থানীয় সময় রোববার বাদ জোহর হ্যামট্রাম্যাক সিটির হলব্রুক স্টিটের মসজিদ আল ইহসান থেকে এক বিরাট  র‍্যালি শুরু হয়। এতে বাংলাদেশি, অ্যামেরিকান,আফ্রিকানসহ মধ্যপ্রাচ্যের কয়েক শতাধিক মুসলিমরা অংশ নেন। 
কলিমা খতিত সবুজ সাদা পতাকা শোভা পাচ্ছিল সবার হাতে। মুখে ধ্বনিত হয়েছে বুলন্দ কন্ঠে দুরুদ ওয়াছালাম। সিটির গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করেছে র‍্যালিটি। রাস্তার দুই পাশের বিভিন্ন ধর্মের হাজারো মানুষ উপভোগ করেছে এই বিশলা র‍্যালি। অমুসলিম অনেকে ইংরেজি অনুবাদ করা পবিত্র কোরআন শরীফ চেয়ে নিয়েছেন বলে জানালেন র‍্যালির আয়োজকরা। তারা জানালেন, নবীর মহব্বত প্রকাশের পাশাপাশি ইসলামের এক বিশাল দাওয়াত দেওয়া হল এই র‍্যালির মাধ্যমে।            
মসজিদ আল ইহ্সান এর খাদিম মুহাম্মদ ফখরুল ইসলাম ঢাকা পোস্টকে জানান, সুফিবাদের কয়েকটি মকবুল তরীকা একত্রিত হয়ে এই মাহফিলের আয়োজন করেছে। যেমন মুহাম্মদী তরীকা, বা’লায়ী তরীকা, শাজুলি, তিজ্যানিয়া, নক্বশাবন্দীয়া, ক্বাদিরীয়াহ, মুজাদ্দাদিয়া, বেলকাইদিয়া ও সাম্মানিয়াহ তরীকার অনুসারীরা অংশগ্রহণ করেন। বক্তব্য রাখেন শেখ দাউদ অয়ালিদ, ইমাম এন্দাউ, হাফিজ ফরিদ উদ্দিন ও হাফিজ মাওলানা মোহাম্মদ ফখরুল ইসলাম।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত  

নিউ জার্সিতে শ্যামা পূজা ও  দীপাবলী উৎসব উদযাপিত