আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত

আটলান্টিক সিটিতে কমিউনিটি পদযাত্রা অনুষ্ঠিত

  • আপলোড সময় : ০৯-১০-২০২৩ ১১:৫১:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-১০-২০২৩ ১১:৫১:০৩ অপরাহ্ন
আটলান্টিক সিটিতে কমিউনিটি পদযাত্রা অনুষ্ঠিত
আটলান্টিক সিটি, ৯ অক্টোবর : আটলান্টিক সিটিতে “ন্যাশনাল ফেইথ এন্ড  ব্লু উইক এন্ড” পালন উপলক্ষে “কমিউনিটি পদযাত্রা” অনুষ্ঠিত হয়েছে। আটলান্টিক সিটি পুলিশ বিভাগের উদ্যোগে ও আটলান্টিক সিটি নগর কর্তৃপক্ষ, স্থানীয় বিভিন্ন ধর্মীয় বিশ্বাসী গ্রুপ ও  বিভিন্ন কমিউনিটি সংগঠনের সহযোগিতায় এই “কমিউনিটি পদযাত্রা”র আয়োজন করা হয়।
আজ সোমবার দুপুরে বোর্ডওয়াকের কেনেডি প্লাজার সামনে থেকে “কমিউনিটি পদযাত্রা” শুরু হয়।    


কমিউনিটি পদযাত্রা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নিউ জার্সি রাজ্যের এসেম্বলিম্যান ডন গার্ডিয়ান, আটলান্টিক সিটির পুলিশ প্রধান জেমস সারকোস, নিউ জার্সি রাজ্যের সিনেটর পদে প্রতিদ্বন্দ্বিতাকারী কারেন ফিৎজপ্যাটরিক, আটলান্টিক কাউন্টির প্রসিকিউটর অফিসের প্রতিনিধি, সিটি কাউন্সিল সহসভাপতি কলিম শাহবাজ, কাউন্সিলম্যান আনজুম জিয়া, আটলান্টিক  সিটি স্কুল বোর্ড সদস্য সুব্রত চৌধুরী, কমিশনার এট লারজ  পদে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী হাবিব রেহমান, আটলান্টিক কাউন্টির ডেমোক্র্যাটিক কমিটির চেয়ারম্যান মাইক সুলেমান,পশ্চিম ভার্জিনিয়াস্থ নতুন বৃন্দাবনের ব্রম্মচারি শুভানন্দ দাস, বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির সভাপতি জহিরুল ইসলাম বাবুল, আমের কাশ্মীরি, বিনোদ ভেলোর সহ বিভিন্ন কমিউনিটির নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


কমিউনিটি পদযাত্রা চলাকালে বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের লোকজন তাদের নিজ নিজ ধর্মের মন্ত্র উচ্চারণ সহ ধর্মীয় সংগীত পরিবেশন করেন। আটলান্টিক সিটি পুলিশ সদর দপ্তরের সামনে এসে কমিউনিটি পদযাত্রার সমাপ্তি ঘটে। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে কমিউনিটি পদযাত্রায় অংশগ্রহনকারী কয়েকজন নেতৃস্থানীয় ব্যক্তি বক্তব্য রাখেন। 


বক্তারা তাঁদের বক্তব্যে বিশ্ব জুড়ে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেন। সমাবেশ চলাকালে সমাবেশে অংশগ্রহনকারীরা ঢোল, করতাল সহ বিভিন্ন বাজনা বাজিয়ে,সমাবেশস্থল মুখরিত করে রাখে।


নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা

সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা