আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত

বৃহত্তর নোয়াখালী মুজিব বাহিনীর প্রধান মাহমুদুর রহমান বেলায়েত আর নেই

  • আপলোড সময় : ১০-১০-২০২৩ ০২:০৬:১৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১০-১০-২০২৩ ০২:০৬:১৯ পূর্বাহ্ন
বৃহত্তর নোয়াখালী মুজিব বাহিনীর প্রধান মাহমুদুর রহমান বেলায়েত আর নেই
ঢাকা, ১০ অক্টোবর : নোয়াখালী-১০ (চাটখিল) আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহমুদুর রহমান বেলায়েত আর নেই। সোমবার (৯ অক্টোবর) সকাল সাড়ে ১০ টার দিকে ঢাকার জাতীয় হৃদরোগ ইন্সটিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বীর নারী মুক্তিযোদ্ধা ফরিদা খানম সাকী, এক ছেলে ও দুই কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়–স্বজন, গুণগ্রাহী ও রাজনৈতিক শিষ্য রেখে গেছেন। 
নিহতের ছেলে নাফিজ মাহমুদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সকাল ১০টার দিকে ঢাকার বাসায় তাঁর বাবা বুকে ব্যথা অনুভব করেন। তাৎক্ষণিকভাবে পরিবারের সদস্যরা তাকে জাতীয় হৃদ্‌রোগ ইনস্টিটিউট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েতের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে অসংখ্য নেতা-কর্মী ও শ্রেণি-পেশার মানুষ তার ঢাকার বাসায় ভিড় জমান। এ সময় এক শোকাবহ পরিবেশ সৃষ্টি হয়।
মাহমুদুর রহমান বেলায়েত বৃহত্তর নোয়াখালী ছাত্রলীগের সভাপতি এবং নোয়াখালী জেলা আওয়ামীলীগের একাধিকবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে তিনি ছিলেন মুজিব বাহিনীর প্রধান। তিনি ১ জুলাই ১৯৪৫ সালে নোয়াখালী সদরের গুপ্তাংক গ্রামে জন্মগ্রহণ করেন। চাটখিল থেকে তিনি ১৯৭৩ ও ১৯৮৬ সালে দুই বার জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হন।
আজ মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে নোয়াখালী শহরে মরহুমের দ্বিতীয় জানাজা শেষে মাইজদীর উনার বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।
এদিকে মাহমুদুর রহমান বেলায়েতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এ সময় তিনি বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান । 

প্রধানমন্ত্রীর শোক
ঢাকা, ৯ অক্টোবর, ২০২৩ (বাসস): প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সংসদ সদস্য নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মাহমুদুর রহমান বেলায়েত-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
আজ এক শোক বার্তায় শেখ হাসিনা বলেন, মাহমুদুর রহমান বেলায়েতের মৃত্যুতে দল হারালো একজন নিবেদিতপ্রাণ ও একনিষ্ঠ কর্মীকে। প্রধানমন্ত্রী তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

সুপ্রভাত মিশিগান সম্পাদকের শোক
মুক্তিযুদ্ধকালীন বৃহত্তর নোয়াখালী মুজিব বাহিনী (বিএলএফ) প্রধান, সাবেক সংসদ সদস্য ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মাহমুদুর রহমান বেলায়েতের মৃত্যুতে সুপ্রভাত মিশিগান সম্পাদক চিন্ময় আচার্য্য গভীর শোক প্রকাশ করেছেন। 
এক শোক বার্তায় তিনি প্রয়াতের আত্মার শান্তি কামনা ও তাঁর শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, মাহমুদুর রহমান বেলায়েতের মৃত্যুতে জাতি এক বীরকে হারিয়েছে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড