আমেরিকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

অকালে পরপারে চলেন গেলেন সাংবাদিক আতাউর রহমান ইমরান 

  • আপলোড সময় : ১১-১০-২০২৩ ০৯:২৮:০২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৩ ০৯:২৮:০২ পূর্বাহ্ন
অকালে পরপারে চলেন গেলেন সাংবাদিক আতাউর রহমান ইমরান 
লাখাই, (হবিগঞ্জ) ১১ অক্টোবর : ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে অকালে মৃত্যুবরণ করলেন দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার চীফ রিপোর্টার আতাউর রহমান ইমরান। মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার গ্রীন লাইফ হসপিটালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি। এ সময় তাঁর বয়স হয়েছিল ৩৭ বছর। মৃত্যুকালে তিনি সন্তানসম্ভবা স্ত্রী, ৪ বছরের একটি শিশু সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। 
সাংবাদিক আতাউর রহমান লাখাই উপজেলার বুল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম শামসুল আলম লিয়াকত ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফয়েজুন নেছার একমাত্র সন্তান। 
অনুসন্ধানী এই সাংবাদিক ৩ বছরের সাংবাদিকতার বর্নাঢ্য জীবনে জেলা প্রতিনিধি হিসেবে কাজ করেন জাতীয় দৈনিক ভোরের পাতা, ও খোলা কাগজ পত্রিকায়। ছিলেন লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি এবং লাখাই উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি। তার মৃত্যুতে  গভীর শোক প্রকাশ করেছেন লাখাই উপজেলা প্রেসক্লাব ও লাখাই উপজেলা অনলাইন প্রেসক্লাবের নেতৃবৃন্দ। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা