আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক

নিজ হাতে ইলিশ পোলাও রান্না করে স্বজনদের নিয়ে খেলেন প্রধানমন্ত্রী

  • আপলোড সময় : ১১-১০-২০২৩ ১০:৫২:৫৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৩ ১০:৫২:৫৮ পূর্বাহ্ন
নিজ হাতে ইলিশ পোলাও রান্না করে স্বজনদের নিয়ে খেলেন প্রধানমন্ত্রী
গোপালগঞ্জ, ১১ অক্টোবর (ঢাকা পোস্ট) : নিজ জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ব্যক্তিগত সফরে এসে নিজের হাতে ইলিশ পোলাও রান্না করে স্বজনদের মাঝে পরিবেশন ও তাদের সঙ্গে রাতের খাবার খেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার নিকট আত্মীয় ও টুঙ্গিপাড়ায় বসবাসরত শেখ পরিবারের সদস্যদের নিয়ে একসঙ্গে খাবার খান প্রধানমন্ত্রী। 
গতকাল মঙ্গলবার রাতে টুঙ্গিপাড়ার নিজ বাড়িতে শেখ পরিবারের সদস্যদের মাঝে পরিবেশনসহ একসঙ্গে খাবার খান প্রধানমন্ত্রী। দেশের প্রধানমন্ত্রীর হাতের রান্না করা খাবার খেতে পেরে উচ্ছ্বসিত তার স্বজন ও শেখ পরিবারের সদস্যরা। 
দুইদিনের ব্যক্তিগত সফরে গতকাল মঙ্গলবার (১০ অক্টোবর) বিকেলে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ছোট বোন শেখ রেহানা ও তার পরিবারের সদস্যরা। এদিন বিকেলে টুঙ্গিপাড়ায় পৌঁছে প্রথমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। পরে টুঙ্গিপাড়ায় তার নিজ বাড়িতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পৌঁছে তার স্বজন ও শেখ পরিবারের সদস্যদের জন্য নিজ হাতে ইলিশ পোলাও রান্না করেন প্রধানমন্ত্রী। পরে সেই খাবার সবার মাঝে নিজ হাতে পরিবেশন করেন প্রধানমন্ত্রী। পরে সকলকে নিয়ে একসঙ্গে রাতের খাবার খান তিনি। এছাড়াও টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র ও জেলা প্রশাসকের পক্ষ থেকে পাঠানো হয় খাবার।
 প্রধানমন্ত্রীর নিজ হাতে রান্না করা ইলিশ পোলাওসহ খাবারের ম্যানুতে ছিল, গরুর মাংস, খাসির মাংস, সবজি, ডাল কয়েক প্রকার মাছসহ বিভিন্ন মিষ্টান্ন।
 এসময় উপস্থিত ছিলেন, শেখ পরিবারের সদস্য, বাগেরহাট ১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, তার ছেলে বাগেরহাট ২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময়, শেখ দিপু, শেখ লিপু, গোপালগঞ্জ পৌরসভার মেয়র শেখ রকিব হোসেন, টুঙ্গিপাড়ার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল ও টুঙ্গিপাড়ায় বসবাসরত শেখ পরিবারের সদস্যরা। 
এ বিষয়ে জানতে চাইলে টুঙ্গিপাড়ার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, প্রধানমন্ত্রী এতো ব্যস্ততার মধ্যেও আমাদের নিজ হাতে রান্না করে খাবার খাইয়েছেন। এতে আমরা খুবই উচ্ছ্বসিত। রাতে প্রধানমন্ত্রীর সঙ্গে একসাথে খাবার খেয়েছি। এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। প্রধানমন্ত্রী আগামীতে টুঙ্গিপাড়ায় এসে আমাদের সঙ্গে এভাবেই খাবার খাবেন সেই প্রত্যাশা আমাদের। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা

বাবা-মায়ের স্বপ্ন ছুঁয়ে বিশ্বশিক্ষার অঙ্গনে হ্যামট্রাম্যাকের চার বাংলাদেশি কন্যা