আমেরিকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬ , ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত

খোলা কাগজের সাংবাদিক প্রীতম মারা গেছেন

  • আপলোড সময় : ১১-১০-২০২৩ ১০:৫৩:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১১-১০-২০২৩ ১০:৫৩:৫৯ পূর্বাহ্ন
খোলা কাগজের সাংবাদিক প্রীতম মারা গেছেন
ঢাকা, ১১ অক্টোবর (ঢাকা পোস্ট) : দৈনিক খোলা কাগজের অপরাধ বিষয়ক প্রতিবেদক প্রীতম সাহা সুদীপ মারা গেছেন। বুধবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়। পরিবার সূত্রে জানা গেছে, প্রীতমের জন্ম ১৯৮৮ সালের ১৫ অক্টোবরে। তার গ্রামের বাড়ি ময়মনসিংহের গৌরীপুরে। মৃত্যুকালে তিনি স্ত্রী, বাবা, মা এবং ছোট দুই ভাইসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
চিকিৎসকের বরাত দিয়ে প্রীতম সাহার মৃত্যুর বিষয়ে তার বন্ধু কাজী ইহসান বিন দিদার জানান, প্রীতম দীর্ঘ ১৭ দিন মিটফোর্ড হাসপাতালের আইসিইউতে ছিলেন। খাদ্যনালির জটিল সমস্যার কারণে গত ২৪ সেপ্টেম্বর মিটফোর্ড হাসপাতালে তার অপারেশন হয়েছিল। অপারেশনের আগে প্রীতম হাসপাতালের সাধারণ বেডে ছিলেন। এরপর শারীরিক অবস্থা বেশ খারাপ হয়ে যায়। পরিস্থিতি খারাপ হলে হাসপাতাল কর্তৃপক্ষ প্রীতমকে দ্রুত আইসিইউতে স্থানান্তরের পরামর্শ দেন। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
প্রীতম রাজধানীর পুরান ঢাকার বাসিন্দা। হাসপাতাল থেকে তার মরদেহ পুরান ঢাকার গেন্ডারিয়া এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। পারিবারিক আনুষ্ঠানিকতা শেষে তার দাফন সম্পন্ন করা হবে।
এদিকে, অপরাধ বিষয়ক সাংবাদিক প্রীতমের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান। তিনি বলেন, প্রীতম দীর্ঘদিন জটিল রোগে ভুগছিলেন। তার এই প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। প্রীতমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং তিনি যেন স্বর্গবাসী হন সৃষ্টিকর্তার কাছে এই প্রার্থনা করছি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স