আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম

শেলবি টাউনশিপে স্কুল বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষ

  • আপলোড সময় : ১৩-১০-২০২৩ ০৬:৪৬:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-১০-২০২৩ ০৬:৪৬:৩৩ অপরাহ্ন
শেলবি টাউনশিপে স্কুল বাসের সঙ্গে গাড়ির সংঘর্ষ
শেলবি টাউনশিপ, ১৩ অক্টোবর :  আজ শুক্রবার সকালে শেলবি টাউনশিপে একটি গাড়ি ও স্কুল বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, সকাল ৯টার দিকে ২৬ মাইল ও শোয়েনহের সড়কের মোড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে ইউটিকা কমিউনিটি স্কুল জেলা থেকে আসা একটি বাস জড়িত ছিল। জেলার বিকন ট্রি এলিমেন্টারি স্কুলের প্রিন্সিপাল জেনা লেনজ অভিভাবকদের কাছে একটি চিঠি পাঠিয়ে দুর্ঘটনার কথা জানিয়েছেন। চিঠিতে তিনি লিখেছেন, ৫৬ নম্বর বাসটি ২৬ মাইল ও শোয়েনহেরার সড়কে যাওয়ার সময় একটি গাড়ি ধাক্কা দেয়। এতে একটি  গাড়িতে আগুন ধরে যায়। সৌভাগ্যবশত এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। লেনজ বলেন, বাসে থাকা শিক্ষার্থীদের পরিবারকে ঘটনাটি অবহিত করা হয়েছে। তিনি আরও বলেন, আরেকটি বাস শিক্ষার্থীদের স্কুলে নিয়ে আসে, যেখানে কাউন্সেলর এবং সমাজকর্মীরা উপস্থিত ছিলেন।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি