আমেরিকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল

একটি ছবি সমাজের বাস্তব চিত্র তুলে ধরে--প্রবাসীকল্যাণ মন্ত্রী 

  • আপলোড সময় : ১৪-১০-২০২৩ ১০:৪২:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৩ ১০:৪২:২৭ পূর্বাহ্ন
একটি ছবি সমাজের বাস্তব চিত্র তুলে ধরে--প্রবাসীকল্যাণ মন্ত্রী 
সিলেট, ১৪ অক্টোবর :  প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, ফটো সাংবাদিকদের জীবন অনেক কঠিন। তাদের কাজ অত্যন্ত ঝুঁকি ও গুরুত্বপূর্ণ। তবে ফটো সাংবাদিকরা তাদের কাজে তৃপ্তি এবং আনন্দ পান, যখন তাদের একটি ছবি সমাজের বাস্তব চিত্র তুলে ধরে। ফটো সাংবাদিকদের একটি ছবি এক হাজার শব্দের প্রকাশ। তাদের ছবি সব ভাষায় কথা বলে। একেকটি ছবি হয়ে উঠে একেকটি ইতিহাস। শুক্রবার (১৩ অক্টোবর) বিকালে সিলেট মহানগরের জল্লারপাড়স্থ একটি অভিজাত হোটেলে বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশেন (বিপিজেএ) সিলেট বিভাগীয় নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।
সিলেটের ফটো সাংবাদিকদের সার্বিক সহযোগিতায় তাঁর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ থাকবে বলে জানান মন্ত্রী ইমরান আহমদ।
বিপিজেএ-এর সদ্য সাবেক সভাপতি শেখ আশরাফুল আলম নাসির ও বর্তমান সভাপতি আব্দুল বাতিন ফয়সলের যৌথ (দুই অধিবেশনে) সভাপতিত্বে এবং বর্তমান সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী,মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেন, সিলেট জেলা অতিরিক্ত পুলিশ সুপার শেখ সেলিম, জৈন্তাপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল আহমদ, সিলেটের ডাকের ব্যবস্থাপনা সম্পাদক ওয়াহিদুর রহমান ওয়াহিদ, সিলেটে প্রতিদিনের সম্পাদক সাজলু লস্কর, বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আবদুর রকিব মন্টু, সিলেট সিটি করপোরেশনের ৪ নং ওয়ার্ড কাউন্সিলর তোফায়েল আহমদ সেফুল ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি নাজমুল হক। সংগঠনের পক্ষ থেকে বক্তব্য রাখেন বিপিজেএ’র প্রতিষ্ঠাকালীন সভাপতি আতাউর রহমান আতা, বর্তমান সিনিয়র সহসভাপতি ইউসুফ আলী ও সহসভাপতি হুমায়ুন কবির লিটন।
অনুূষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তিলাওয়াত করেন বিপিজেএ’র নির্বাহী সদস্য এটিএম তুরাব এবং গীতা পাঠ করেন তথ্য ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক পল্লব ভট্টাচার্য্য। স্বাগত বক্তব্য রাখেন সদ্য সাবেক সাধারণ সম্পাদক আশকার আমিন লস্কর রাব্বী।
অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপিজেএ’র সহসাধারণ সম্পাদক মো. শাহীন আহমদ, কোষাধ্যক্ষ মাহমুদ হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুব্রত দাস, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেজা রুবেল, নির্বাহী সদস্য নুরুল ইসলাম এবং সদস্য মামুন হাসান, নাজমুল কবির পাবেল, দুলাল হোসেন, এ এইচ আরিফ, বেলায়েত হোসেন, আনিস রহমান, শাহ মো. কয়েছ, ইকবাল মুন্সি, এসএম রফিকুল ইসলাম সুজন, শেখ আবদুল মজিদ, আবু বক্কর, শিপন আহমদ, রত্না আহমদ তামান্না, আজমল আলী, আব্দুল খালিক, একরাম হোসেন ও আফতাব উদ্দিন।
অনুষ্ঠানে সিলেটের সাংবাদিক, রাজনৈতিক, সামাজিক, ক্রীড়া ও ব্যবসায়ীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করেন বিপিজেএ’র নতুন কমিটির নেতৃবৃন্দ। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং সংগঠনের সদস্য ও তাদের পরিবারের সদস্যরা নৈশভোজে মিলিত হন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির

জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির