আমেরিকা , সোমবার, ২৯ জুন ২০২৬ , ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ১৭ হাজার পাউন্ড অবৈধ আতশবাজি ও বিস্ফোরক জব্দ আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী

এদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই এদেশের স্বাধীন নাগরিক : এমপি মিলাদ গাজী 

  • আপলোড সময় : ১৪-১০-২০২৩ ১০:৪৩:৪২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৩ ১০:৪৩:৪২ পূর্বাহ্ন
এদেশে কেউ সংখ্যালঘু নয়, সবাই এদেশের স্বাধীন নাগরিক : এমপি মিলাদ গাজী 
নবীগঞ্জ, ১৪ অক্টোবর : হবিগঞ্জ ১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ এমপি বলেছেন,এদেশে কেউ সংখ্যালঘু নয় সবাই এদেশের স্বাধীন নাগরিক। ধর্ম যার যার কিন্তু উৎসব সবার। স্বাধীনতা সংগ্রামে হিন্দু,মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সকলে মিলেই কাঁধে কাঁধ মিলিয়ে বুকের রক্ত ঢেলে এ দেশ স্বাধীন করে গেছেন। শনিবার (১৪ অক্টোবর ) সকাল  ১১টায় নবীগঞ্জের আল-হেলাল কমিউনিটি সেন্টারে উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপম দাস অনুপ সভাপতিত্বে ও উপজেলা পজিপ কর্মকর্তা শাকিল আহমদের পরিচালনায়  নবীগঞ্জ উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ আইন শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
তিনি আরও বলেন,এই দেশকে আমরা সকলে একসঙ্গে গড়ে তুলতে চাই। বাংলাদেশ উন্নত হোক, সমৃদ্ধিশালী হোক, দারিদ্র্যমুক্ত এবং ক্ষুধামুক্ত বাংলাদেশ হোক এটাই ছিল জাতির পিতার স্বপ্ন। আমাদের নবীগঞ্জ ৯৯টি মন্ডপে যাতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়, এতে সবার সহযোগিতা একান্ত প্রয়োজন।
এসময় বিশেষ অতিথি বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: ফজলুল হক চৌধুরী সেলিম, উপজেলা পরিষদ ভাইস এড: গতি গোবিন্দ দাশ, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, সহকারি কমিশনার (ভূমি) শাহীন দেলোয়ার, নবীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: মাসুক আলী, হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি নারায়ণ রায়, নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ সভাপতি সুখেন্দু রায় বাবুল, নবীগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা, নবীগঞ্জ পল্লী বিদ্যুৎ ডিজিএম মো ফাইজউল্লা। বক্তব্য রাখেন, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিদষদের সভাপতি গৌতম কুমার রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল, পৌর হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের সাধারন সম্পাদক প্রানেশ দেব, নবীগঞ্জ পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক নীল কন্ঠ দাশ সামন্ত,  নবীগঞ্জ মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও পূজ উদযাপন পরিষদ ৬নং কুর্শি ইউনিয়ন সাধারন সম্পাদক অঞ্জন রায়। উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদ ইউনিয়ন ও প্রতিটি মন্ডপের সভাপতি এবং সাধারন সম্পাদক প্রমূখ। 
সভার  আলোচনায় বক্তারা ডিজে সাউন্ড বন্ধ রাখার জন্য এবং সিসিটিভি ক্যামেরা এবং জেনারেটর ব্যবস্থা রাখাসহ শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদযাপনের জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এ বছর নবীগঞ্জ উপজেলায় ৯৯টি পূজা মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় নিয়ে বিএনপিকে  সতর্ক করলেন মামুনুল হক

গণভোটের রায় নিয়ে বিএনপিকে  সতর্ক করলেন মামুনুল হক