আমেরিকা , রবিবার, ২২ মার্চ ২০২৬ , ৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল

প্রাথমিকে নভেম্বর থেকে মিড ডে মিল চালু হবে : প্রতিমন্ত্রী 

  • আপলোড সময় : ১৪-১০-২০২৩ ০১:২২:৪৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-১০-২০২৩ ০১:২২:৪৪ অপরাহ্ন
প্রাথমিকে নভেম্বর থেকে মিড ডে মিল চালু হবে : প্রতিমন্ত্রী 
কুড়িগ্রাম, ১৪ অক্টোবর (ঢাকা পোস্ট) : আগামী নভেম্বর মাস থেকে সারাদেশে পাইলটিং প্রকল্প হিসেবে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মিড ডে মিল চালু হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন, এমপি। শনিবার (১৪ অক্টোবর) বিকেলে কুড়িগ্রাম বাস টার্মিনালের পাশে ২৫ শতক জমির ওপর নির্মিত পাসপোর্ট ভবনটির উদ্বোধন শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি একথা বলেন। 
এসময় প্রতিমন্ত্রী আরও বলেন, মিড ডে মিলের জন্য অক্টোবর মাসে একনেক সভায় অনুমোদন হওয়ার সম্ভাবনা রয়েছে। অনুমোদন হয়ে গেলে এ মাসে মিড ডে মিল চালু হবে, না হলে নভেম্বর মাস চালু হবে। 
মিড ডে মিলের বরাদ্দ অনেক। আমরা পাইলটিং আকারে চালু করবো। আগে রান্না করা খাবার দেওয়ার সিদ্ধান্ত থাকলেও সেটি বাদ দেওয়া হয়েছে। এখন আমরা শিক্ষার্থীদের বিস্কুট, দুধ এবং ডিম জাতীয় পুষ্টিকর খাবার দেব। এতে করে শিশুদের বিদ্যালয়ে ৩০ ভাগ পুষ্টি নিশ্চিত হবে। 
তিনি বলেন, সারাদেশে সব বিদ্যালয়ে এখনও এক শিফট হিসেবে চালু করা সম্ভব হয়নি। এক শিফট চালুর জন্য বিদ্যালয়ে ৮টি শ্রেণি কক্ষ লাগে। ইতোমধ্যে নতুন ভবন নির্মাণ করে সারাদেশে ৯০ ভাগ বিদ্যালয়ের শ্রেণি কক্ষ সংকট দূর হয়েছে। এখনও ১০ ভাগ বাকি আছে। এটা পূরণ হয়ে গেলে এক শিফট চালু করা হবে বলে তিনি জানান।
তিন কোটি ৭২ লাখ টাকা ব্যয়ে তিনতলা ভবনের (প্রায় ৮ হাজার বর্গফুট আয়তনের) এই পাসপোর্ট অফিসে সাচ্ছন্দ্যে দ্রুত পাসপোর্ট ও ইমিগ্রেশনের সব ধরনের সেবা পাবেন বলে জানানো হয়। 
আরও জানানো হয়, এ প্রকল্পে ব্যয় ধরা হয় চার কোটি  ৬৫ লক্ষ ২৬ হাজার টাকা এবং মেয়াদ ছিল ২০২৩ সালের ডিসেম্বর মাস পর্যন্ত। নির্ধারিত সময়ের আগে এবং ৯২ লাখ ৫৮ হাজার ২০০ শত টাকা সাশ্রয় হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ